সরকারি বাসে ওঠা নিয়ে দুই যাত্রীর মধ্যে তুমুল গোলমালের জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা , ৩ আগস্ট :———–– বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ ঘটনাটি ঘটেছে গাজোল থানার কুদবাড়ি স্ট্যান্ড এলাকায়। একজন পুরুষ যাত্রী ওই সরকারি বাসে ওঠার সময় নাকি মহিলা যাত্রীর গায়ে হাত দিয়ে দেয় বলে অভিযোগ। আর এই ঘটনাকে ঘিরেই কদুবাড়ি স্ট্যান্ডে বাসের মধ্যেই শুরু হয় দুই যাত্রীর মধ্যে তীব্র গোলমাল। একে অপরকে মারমুখী হয়ে ওঠে। মুহূর্তের মধ্যে ভিড় জমে যায় সাধারণ মানুষের। মহিলা যাত্রীর অভিযোগ , বাসে ওঠার সময় ওই পুরুষ যাত্রী তার গায়ে হাত দিয়েছে। এরপরেই ওই যাত্রীকে বাস থেকে নামানোর জন্য দুই জনের মধ্যে বচসা শুরু হয়। যদিও অপর পুরুষযাত্রী তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন। আর দুই যাত্রীর গোলমালের জেরে বেশ কিছুক্ষণ কদুবাড়ী স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকে সরকারি বাসটি । অবশেষে অন্যান্য যাত্রীদের কথা মতোই সেই পুরুষ যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *