গঙ্গারামপুর,বন্যার জল পার হয়ে বানভাসিদের কাছে রে রেশনের চাল,আটা সহ বিভিন্ন জিনিস পৌঁচ্ছে দিলেন গঙ্গারামপুরের রেশন ডিলাররা।
পুনভর্বা নদীর জল বৃদ্ধি পাওয়ায় গঙ্গারামপুর ব্লকের সুকদেবপুর,বেলবাড়ি গ্রাম পঞ্চায়েতের বিস্তৃর্ণ এলাকায় জল ডুকেছে। প্রচুর মানুষের বাড়িতে জল উঠেছে। গোরু ছাগল সহ পরিবারে নিয়ে ভিটেমাটি ছেড়ে আশ্রয় নিয়েছে স্কুল ও ত্রান শিবিরে। বহু মানুষ রাস্তায় দিন যাপন করছেন। তবে চারিদিকে জল হলেও এদিন জল পার হয়ে সাধারণ মানুষের কাছে রেশন জিনিস পৌঁচ্ছে দিলেন গঙ্গারামপুরের রেশন ডিলারর। এদিন সুকদেবপুর ফ্লাড সেন্টার ক্যাম্প,মিরা সিংহ প্রাথমিক বিদ্যালয় ক্যাম্প,সয়রাপুর প্রাথমিক বিদ্যালয় ক্যাম্প,মহারাজপুর,ঠ্যাঙাপাড়া,প্রাথমিক বিদ্যালয় ও কাদিঘাট পলিটেকনিক কলেজ ক্যাম্পে গিয়ে রেশন বিলি করা হয়। এছাড়াও রাস্তার ধারে আশ্রয় নেওয়া মানুষের কাছেও তারা চাল,আটা পৌঁছে দেন।

