বিদ্যুতের বিল এবং ঘরভাড়া চাইতে গিয়ে ভাড়াটিয়ার হাতে আক্রান্ত হলেন মহিলা বাড়ির মালিক ।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা, ১১ অক্টোবর ——————————  বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার বাগবাড়ি রাজনগর এলাকায়। গুরুতর জখম ওই গৃহবধকে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। এই ঘটনায় হামলাকারী ভাড়াটিয়া সন্তোষ যাদব ও তার পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন আক্রান্ত গৃহবধূর পরিবার।
পুলিশ ওই স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত গৃহবধূর নাম সনিতা সাহা (৩২)। ওই গৃহবধূ তার বাড়িতে সন্তোষ যাদব নামক জনৈক এক ব্যক্তির পরিবারকে ভাড়া দিয়েছিলেন । গত তিন মাসের বিদ্যুতের বিল বাবদ পাঁচ হাজার টাকা এবং বাড়ি ভাড়া চাইতে গেলেই এদিন সন্তোষ যাদব, জিতি যাদব, শোভা রায়, বল্টু রায় দলবল মিলে হামলা করে বলে অভিযোগ। বাঁশ দিয়ে পেটানো হয় ওই গৃহবধূকে। ঘটনার সময় যদিও ওই গৃহবধুর পরিবারের কেউ ছিলেন না। এরপরই আহতের চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে অভিযুক্তরা পালিয়ে যায়। পুলিশ জানিয়েছে, আক্রান্ত গৃহবধূর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনা তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *