নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে পড়ল একটি ট্রাক্টর।ট্রাক্টরের ধাক্কায় আহত ছয় স্কুল ছাত্রী সহ এক মহিলা।রতুয়ার থানার বাজিতপুর এলাকার ঘটনা।আহতরা প্রত্যেকে ভালুকা হাই স্কুলের ছাত্রী

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

মালদা:- ——————–———– জানা যায় রতুয়া থেকে ভালুকার দিক থেকে একটি খালি ট্রাক্টর আসছিল। ঠিক সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রতুয়ার বাজিতপুর কলোনির কাছে রাস্তার ধারে একটি দোকানে ঢুকে যায় এবং সেই সময় রাস্তার ধার দিয়ে ছয় জন স্কুল পড়ুয়া বাড়ি ফিরছিল। তাদেরকে ধাক্কা মেরে দোকানে ঢুকে পড়ে ট্রাক্টরটি।
এরপর স্থানীয়রা ওই স্কুল ছাত্রীদের প্রথমে ভালুকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং সেখান থেকে তাদেরকে রেফার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে।ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। ওই এলাকায় স্থানীয়রা পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিস্থিতি সামাল দিতে রতুয়া থানার বিশাল পুলিশ বাহিনী যায়l অবরোধ তুলতে অবরোধকারীদের সাথে ধস্তাধস্তি হয় পুলিশের। প্রায় ঘন্টাখানেক পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *