মাধ্যমিকে ফেল করায় মা বাবার বকুনি। অভিমানে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী এক স্কুল ছাত্রী। তুমুল হইচই গঙ্গারামপুরের মহুর কিসমত এলাকায়

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ৬ মে ——– মাধ্যমিক পরীক্ষায় অকৃতকার্য! মা-বাবার বকুনি খেয়ে অভিমানে আত্মঘাতী হল এক মাধ্যমিক পরীক্ষার্থী। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের মহুর কিসমত এলাকার। জানা যায় সোমবার সকালে বছর ১৭র ওই ছাত্রী তার বাড়ির পাশে থাকা বাগানে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। সাতসকালে যা দেখতে পেয়েই কান্নার রোল পড়ে যায় এলাকায়। এদিকে এই ঘটনার খবর পেয়েই এলাকায় পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। এরপরেই পুলিশ মৃত ওই ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে আসে বালুরঘাট পুলিশ মর্গে। ঘটনা নিয়ে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

মৃতার আত্মীয় কমল রায় বলেন, সাতসকালে এমন দৃশ্য দেখে সকলেই বাকরুদ্ধ হয়েছে। ভোররাতেই বাড়ি থেকে বেরিয়ে এই ঘটনা ঘটিয়েছে। মাধ্যমিকে এবারে ফেল করেছিল সে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *