মালদা :—————————বুধবার সকাল আটটা নাগাদ মালদা শহরের রাজমহল রোডে রবীন্দ্র মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন স্থানীয় কাউন্সিলর শুভময় বসু, মালদা শিল্পী সংসদের সভাপতি ডা: ডি সরকার, সম্পাদক মলয় সাহা সহ অন্যান্য শিল্পীরা। এদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন সকলে। সমবেত কন্ঠে রবীন্দ্র সংগীত পরিবেশন করেন শিল্পী সংসদের শিল্পীরা। নির্বাচনের জন্য আরম্ভর না করে রবীন্দ্রজয়ন্তী পালন করা হয় বলে জানান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ন চৌধুরী।

