জলপাইগুড়ি;————————
স্রোতে ভাসতে ভাসতে সেই হাতির দলটি গিয়ে আটকে যায় গজলডোবা তিস্তায় ব্যারেজের লকগেটে।
সেখানেও হাবুডুবু খেতে থাকে। লকগেটের সঙ্গে আঘাত লাগতে থাকে হাতিগুলির। কয়েকটি হাতিকে এভাবে ডুবে যেতে দেখে শেষ পর্যন্ত গেটও খুলে দিতে হয় তিস্তা ব্যারেজের।মঙ্গলবার গভীর রাতে এই ঘটনা জলপাইগুড়ির গজলডোবায় তিস্তা ব্যারেজে।
উত্তরে প্রবল বর্ষণ চলছে। পাহাড়ও ব্যাপক বৃষ্টি হচ্ছে। সেই সঙ্গে সমতলও কদিন থেকে রাতভর বৃষ্টি।
এতেই ব্যাপক জল বেড়েছে তিস্তায়। প্রচুর স্রোত। সেই খরস্রোতা তিস্তা নদী পার হতে গিয়েই সম্ভবত ভেসে যায় ওই হাতির দলটি। প্রায় মধ্য রাত তখন। বরাত জোরে অন্ধকারের মধ্যেও তিস্তার লকগেটে হাবুডুবু অবস্থায় হাতির দলটিকে দেখতে পান স্থানীয়দের পাশাপাশি ব্যারেজের কর্মীরাও। তারা অনেক চেষ্টা করেন ওই হাতির দলটিকে উদ্ধার করতে। কিন্তু গেটের মুখে স্রোতে আর পেরে উঠছিলেন না। হাতিগুলো বারবার হাবুডুবু খেতে থাকে। শেষ পর্যন্ত গেট খুলে ভাসিয়ে দিতে হয় হাতিগুলোকে। যাতে ওপারে গিয়ে নিরাপদে উঠতে পারে। এদিকে হাতিগুলি তিস্তা থেকে উঠে গ্রামে ঢুকে পড়ে। গ্রামের মানুষকে সতর্ক করতে গিয়ে হাতির তাড়া খেয়ে পড়ে যান তিস্তা ব্যারেজের এক কর্মী। ঘটনায় তার দুটি দাঁতও ভেঙেছে

