শ্রীনাথপুর কৃষিজমি রক্ষা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল আলিপুরদুয়ার ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিককে ডেপুটেশন কে ঘিরে কোনরকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য প্রচুর পরিমাণ পুলিশ মোতায়েন করা ছিল ব্লক অফিস চত্বরে। এদিন বেলা সাড়ে বারোটা নাগাদ শ্রীনাথপুর কৃষি জমি রক্ষা কমিটির পক্ষ থেকে একটি বিক্ষোভ মিছিলের জমায়েত হয় খাটাজানি চৌপথিতে। খাটাজানি থেকে তারা মিছিল করে ব্লক অফিসে গিয়ে পৌঁছায়। এদিনের এই মিছিলে শতাধিক পুলিশের উপস্থিতিতে প্রতিনিধি মুলক ডেপুটেশন দেন তারা। এদিন প্রায় দুই শতাধিক মহিলা পুরুষ শিশু কিশোর কিশোরী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
কৃষকরা জানান দীর্ঘ ৭০ বছর ধরে তারা জমি চাষাবাদ করছেন । অথচ তাদের জমি থেকে সরে যাওয়ার কথা বলা হচ্ছে। এই জমির উপর নির্ভর করেই তারা বেঁচে রয়েছেন এমনটাও বলছেন আন্দোলন কারীরা। আন্দোলনকারীদের মধ্যে ২৪ জনের বিরুদ্ধে মামলা করেছে চা বাগান কর্তৃপক্ষ। আগামী দিনে আন্দোলন বৃহত্তর হবে হুঁশিয়ারি দিলেন তারা।

