বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে কালচিনি ব্লকের ভাতখাওয়া চা বাগানে। এদিন সকালে বাগানের ১১ বি নম্বর সেকশনে আচকমকা এক শ্রমিকের ওপর হামলা করে লেপার্ড।এরপর তার আওয়াজে আশপাশের মানুষেরা জড়ো হলে লেপার্ডটি পালিয়ে যায়। পরে আহত শ্রমিককে উদ্ধার করে নিয়ে আসা হয় লতাবাড়ি গ্রামীণ হাসপাতালে। বর্তমানে তিনি চিকিৎসাধীন।

