ছাগল চুরি করতে এসে গ্রামবাসীদের হাতে ধৃত দুই যুবক, গণধোলাইয়ের পর পুলিশের হাতে তুলে দিলেন স্থানীয়রা

 হরিরামপুর ১৪ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর।এলাকায় গরু, বাছুর, ছাগল-সহ গবাদি পশু চুরির অভিযোগ ছিল তাঁদের বিরুদ্ধে।নিজেদের দক্ষিণ দিনাজপুর জেলার কুশমণ্ডি থানা এলাকার পাড়া-মহল্লায় একের পর এক চুরির অভিযোগ ওঠার পর এবার এলাকা ছেড়ে হরিরামপুরে ছাগল চুরি করতে এসে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল দুই যুবক।সোমবার দিনদুপুরে ছাগল চুরি করে পালানোর সময় তাঁদের ধরে ফেলেন স্থানীয় বাসিন্দারা।অভিযোগ, এরপর […]

Continue Reading

পতিরামে মধ্যরাতে আগুনের তান্ডব! পুড়ে ছাই তিন দোকান, সর্বস্ব খুইয়ে মাথায় হাত দুই স্টেশনারি ব্যবসায়ীর

  বালুরঘাট, ১৩ সেপ্টেম্বর —পুজোর মুখে রাতের অন্ধকারে আগুনের গ্রাসে পুড়ে ছাই তিনটি দোকান। মুহূর্তের মধ্যে সর্বস্ব হারিয়ে মাথায় হাত দুই স্টেশনারি ব্যবসায়ীর। শনিবার গভীর রাতে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম বাজারে। আগুনে পুড়ে গিয়েছে লক্ষাধিক টাকার পুজোর মরসুমের মজুত সামগ্রী। ক্ষতিগ্রস্ত হয়েছে পাশের একটি প্যাথলজি ল্যাবেরও বেশ কিছু জিনিসপত্র। […]

Continue Reading

অ্যাম্বুলেন্স চালকদের ট্রাফিক আইন মেনে চলার বার্তা,গঙ্গারামপুর কালদীঘি হাসপাতালের সামনে সচেতনতা কর্মসূচি ট্রাফিক পুলিশের

গঙ্গারামপুর, ১৩সেপ্টেম্বর। দুর্ঘটনা এড়াতে এবং রোগী নিয়ে যাওয়ার সময় নিরাপদে অ্যাম্বুলেন্স চালানোর বিষয়ে চালকদের বিশেষ বার্তা দিল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ। রবিবার গঙ্গারামপুরের কালদীঘি হাসপাতালের সামনে অ্যাম্বুলেন্স চালকদের নিয়ে ট্রাফিক আইন ও নিরাপদ যান চলাচল সংক্রান্ত সচেতনতা কর্মসূচি করা হয়। সেখানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস,সহ আরো অনেকেই। হাসপাতালে রোগী […]

Continue Reading

গঙ্গারামপুরের সুদীপ ডান্স একাডেমির ওয়ার্কশপে তারকা কোরিওগ্রাফার ও অভিনেত্রী সুদীপ ডান্স একাডেমির ওয়ার্কশপে তারকা কোরিওগ্রাফার ও অভিনেত্রী, নাচের প্রশিক্ষণে উচ্ছ্বসিত পড়ুয়ারা

১৩ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার জেলার গঙ্গারামপুরে সুদীপ ডান্স একাডেমির উদ্যোগে আয়োজিত হল বিশেষ ডান্স ওয়ার্কশপ। গঙ্গারামপুরের একটি বেসরকারি লজে অনুষ্ঠিত এই কর্মশালায় অংশ নেয় একাডেমির নৃত্যশিল্পীরা। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ডান্স বাংলা ডান্সের বিশিষ্ট কোরিওগ্রাফার ঋষি রায় চৌধুরী এবং অভিনেত্রী খেয়ালী মণ্ডল। তাঁদের কাছ থেকে নাচের বিভিন্ন কৌশল ও অভিনয়ের নানা দিক […]

Continue Reading

দিনের আলোতেই দেদার কাফ সিরাপ পাচার! কুমারগঞ্জে বিএসএফের জালে পাচারকারী, উদ্ধার প্রায় ৫০০ বোতল বালুরঘাট, ১১ সেপ্টেম্বর —-দিনের আলোয় মোটরবাইকে চেপে দেদার নিষিদ্ধ কাফ সিরাপ পাচারের অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে মোটরবাইক-সহ এক যুবককে গ্রেফতার করল বিএসএফ। উদ্ধার হয়েছে প্রায় ৫০০ বোতল নিষিদ্ধ কাফ সিরাপ। শুক্রবার দুপুরে ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়ায় […]

Continue Reading

তৃণমূল দুর্গে পদ্মের হানা! দুর্নীতির অভিযোগে প্রধান-উপপ্রধানের ইস্তফা, গোপালবাটি পঞ্চায়েত দখল বিজেপির

  বালুরঘাট, ১১ সেপ্টেম্বর—- রাজ্যে পালাবদলের রেশ এ বার পঞ্চায়েতের দরজায়! প্রধান-উপপ্রধানের ইস্তফায় কার্যত অভিভাবকহীন গোপালবাটি পঞ্চায়েত। আর সেই ফাঁকেই বোর্ডের রং বদলে গেল! শুক্রবার বালুরঘাট ব্লকের গোপালবাটি গ্রাম পঞ্চায়েতে নতুন বোর্ড গঠন করে দক্ষিণ দিনাজপুরে প্রথম পঞ্চায়েতের দখল নিল বিজেপি। প্রশাসনের ডাকা বৈঠকে তৃণমূল ও বামেদের সদস্যদের অনুপস্থিতির মধ্যেই বিজেপির দুই মহিলা সদস্যকে প্রধান […]

Continue Reading

ম্যাজিকের ছলে বিজ্ঞানের পাঠ! মোবাইলমুখী পড়ুয়াদের জাদুর আড়ালে বিজ্ঞান শেখার পাঠ বালুরঘাটে

  বালুরঘাট, ৯ সেপ্টেম্বর —- হাতে মোবাইল নয়, এবার ম্যাজিক লাঠি! মোবাইলের স্ক্রিনে চোখ আটকে থাকা পড়ুয়াদের কৌতূহলের সেই চোখই এবার ঘুরিয়ে দিতে উদ্যোগী হল রাজ্য সরকার। ম্যাজিকের রহস্য ভেদ করে বিজ্ঞানের যুক্তি খোঁজার দিকে ছাত্র ছাত্রীদের উৎসাহ বাড়াতে নেওয়া হল অভিনব উদ্যোগও। স্কুলে মোবাইল ব্যবহারে বিধিনিষেধের আবহেই এবার বালুরঘাটে শুরু হল পড়ুয়াদের নিয়ে অভিনব […]

Continue Reading

আগুন নেভানোর কৌশল শেখাতে সচেতনতা শিবির গঙ্গারামপুরে ফায়ার ব্রিগেডের উদ্যোগে পথচলতি মানুষকে সচেতনতা

গঙ্গারামপুর ৮সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:আগুন লাগলে আতঙ্কিত না হয়ে কীভাবে দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যায়, সেই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করতে বিশেষ শিবিরের আয়োজন করল গঙ্গারামপুর ফায়ার ব্রিগেড।মঙ্গলবার গঙ্গারামপুর শহরের ক্ষুদিরাম মার্কেটের সামনে ফায়ার ব্রিগেডের উদ্যোগে এই সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এদিন শিবিরে উপস্থিত ফায়ার ব্রিগেডের কর্মীরা আগুন লাগার বিভিন্ন কারণ এবং আগুনের ধরন অনুযায়ী কীভাবে […]

Continue Reading

মাদককে না বলুন—বার্তা নিয়ে পুলিশ সুপারের নির্দেশে গঙ্গারামপুরে র‍্যালি মাদকবিরোধী বিরাট র‍্যালির আয়োজন

গঙ্গারামপুর, ৮ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর: মাদকমুক্ত সমাজ গড়ার বার্তা দিতে পথে নামল জেলা পুলিশ প্রশাসন। মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সাধারণ মানুষ ও যুবসমাজকে সচেতন করতে মঙ্গলবার গঙ্গারামপুরে আয়োজিত হল মাদকবিরোধী সচেতনতামূলক র‍্যালি। পুলিশের এই উদ্যোগে সামিল হলেন স্কুলের শিক্ষক-শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরাও। এদিন দুপুর ১টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুরের নিউ মার্কেট এলাকা থেকে […]

Continue Reading

চোখে আলো নেই, তবু মাটির হাঁড়ি-পাতিলেই জীবনের লড়াই চোখে আলো নেই, তবু মাটির হাঁড়ি-পাতিলেই জীবনের লড়াই জন্মান্ধ ৭০বছরের দীনবন্ধুর হাতের মাটির কাজে অবাক গঙ্গারামপুর, লাঠিতে ভর করেই হাটে-বাজারে বিক্রি করেন নিজের তৈরি সামগ্রী

বালুরঘাট ৬ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর:-চোখে আলো নেই।ছোটবেলা থেকেই পৃথিবীর রং-রূপ দেখার সুযোগ হয়নি।কিন্তু দৃষ্টিহীনতাকে জীবনের কাছে হার মানতে দেননি ৭০বছরের দীনবন্ধু পাল। চোখে দেখতে না পেলেও নিজের হাতের নিপুণতায় মাটি দিয়ে তৈরি করছেন হাঁড়ি, পাতিল-সহ নানা সামগ্রী।সেই তৈরি জিনিসপত্র আবার লাঠিতে ভর করে হাটে-বাজারে ঘুরে নিজেই বিক্রি করছেন বছরের পর বছর ধরে।তাঁর এই আত্মনির্ভরতার লড়াই […]

Continue Reading