ক্রীড়া থেকে রাজনীতি-নতুন ইনিংস শুরু।তৃণমূলের পতাকা হাতে স্বপ্না বর্মন,উত্তরবঙ্গে শক্তি বাড়ানোর বার্তা।

  শিলিগুড়ি:- ক্রীড়াঙ্গনে দেশের নাম উজ্জ্বল করার পর এবার রাজনীতির ময়দানে নতুন ইনিংস শুরু করলেন স্বপ্না বর্মন।শুক্রবার কলকাতার তৃণমূল দপ্তরে আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে তিনি রাজনীতিতে প্রবেশের বার্তা দেন।দলীয় শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে তাঁর হাতে তুলে দেওয়া হয় দলীয় পতাকা।দলে যোগদানের পরই উত্তরবঙ্গে তাঁর সক্রিয় কর্মসূচি ঘিরে বাড়তে শুরু করেছে রাজনৈতিক চর্চা।শনিবার নিউ জলপাইগুড়ি স্টেশনে […]

Continue Reading

এক ধাক্কায় উধাও প্রায় এক লক্ষ ভোটার! দক্ষিণ দিনাজপুরে পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ ঘিরে তীব্র চাঞ্চল্য

  বালুরঘাট, ২৮ ফেব্রুয়ারী –—দক্ষিণ দিনাজপুর জেলায় পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশ হতেই রাজনৈতিক মহলে তৈরি হল তীব্র আলোড়ন। শনিবার জেলা শাসকের দফতর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের হাতে নতুন তালিকা তুলে দেওয়া মাত্রই শুরু হয় জোর বিতর্ক। নতুন তালিকা অনুযায়ী জেলায় মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ লক্ষ ৩২ হাজার ৬৫ জন— যা আগের তালিকার তুলনায় উল্লেখযোগ্যভাবে […]

Continue Reading

দু’বছর ধরে মাসে ৩০ হাজার টাকা বেতন! জাল সার্টিফিকেটে তৃণমূল নেত্রীর চাকরির অভিযোগে তোলপাড় বালুরঘাট ল কলেজ

  বালুরঘাট, ২৭ ফেব্রুয়ারী –— যে প্রতিষ্ঠানে ভবিষ্যতের আইনজীবীদের আইন শেখানো হয়, সেই আইন কলেজেই এবার আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ। জাল সার্টিফিকেট দাখিল করে লাইব্রেরিয়ান পদে চাকরি নেওয়ার অভিযোগ ঘিরে তুমুল বিতর্কে বালুরঘাট আইন কলেজ। অভিযোগের কেন্দ্রবিন্দুতে শহরের ১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও তৃণমূলের প্রাক্তন নেত্রী শাশ্বতী দাস। কলেজ সূত্রে জানা গিয়েছে, প্রায় দু’বছর আগে […]

Continue Reading

গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটিতে দক্ষিণ দিনাজপুর জেলা INTUC-র চা-চক্র কর্মসূচি অনুষ্ঠিত হল।

গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটিতে দক্ষিণ দিনাজপুর জেলা INTUC-র চা-চক্র কর্মসূচি অনুষ্ঠিত হল। উক্ত চা-চক্র কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা INTUC সভাপতি রতন কুমার সরকার, জেলা সাধারণ সম্পাদক শেখর কুমার দেব, নন্দন দাস, গঙ্গারামপুর ব্লক টাউন কংগ্রেস সভাপতি সঞ্জয় ঘোষ ও অন্যান্য নেতৃত্ব। চা-চক্রে উপস্থিত সাধারণ মানুষ আগামী ২৮-শে ফ্রেব্রুয়ারী যে নতুন ভোটার তালিকা প্রকাশ হবে সে ব্যাপারে মানুষের […]

Continue Reading

গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ভস্মীভূত কৃষকের বাড়ি—পুড়ে মৃত্যু দুই গবাদি পশুর, খোলা আকাশের নীচে অসহায় পরিবার

বালুরঘাট ২৭ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর।গভীর রাতে বিধ্বংসী অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয়ে গেল একটি কৃষক পরিবারের সব সম্বল। আগুনে পুড়ে মৃত্যু হয়েছে দুটি গবাদি পশুর। সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নীচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন অসহায় পরিবারটি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর থানার অশোকগ্রাম এলাকার শিবকৃষ্ণপুর গ্রামে, দক্ষিণ দিনাজপুর জেলায়। জানা গিয়েছে, অশোকগ্রামের শিবকৃষ্ণপুর এলাকার বাসিন্দা রাফায়েল […]

Continue Reading

বংশীহারী ব্লক ও বুনিয়াদপুর টাউন কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি ঘোষণা করলেন রাজ্যের মন্ত্রী ও জেলা সভাপতির নির্দেশে।

  আর মাত্র কিছুদিন পরেই রয়েছে 26 এর বিধানসভা নির্বাচন। আর সেই নির্বাচনকে সামনে রেখে তৃণমূল কংগ্রেস দলকে শক্তিশালী ও মজবুতি করে তুলতে নতুন কমিটি ঘোষণা করেছেন। আগামী দিনে তৃণমূল কংগ্রেসের উন্নয়নমূলক কাজের বার্তা সাধারণ মানুষের মধ্যে পৌঁছে দেবার লক্ষ্যে করা হচ্ছে এই নতুন কমিটি। রাজ্যের মন্ত্রী বিপ্লব মিত্র ও জেলা পরিষদের সদস্য তথা জেলা […]

Continue Reading

হিলিতে থানার সামনেই মৃত্যু ফাঁদ! বেপরোয়া লরির চাকায় পিষ্ট যুবক, পথ নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বালুরঘাট, ২৫ ফেব্রুয়ারী —হিলি থানার সামনেই ভয়াবহ পথদুর্ঘটনায় প্রাণ গেল এক তরতাজা যুবকের। বুধবার বিকেলে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে। ঘাতক লরির চালক পালিয়ে গেলেও পুলিশ লরিটিকে আটক করেছে। ঘটনায় পুলিশের ভূমিকা ও জাতীয় সড়কের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে একাধিক প্রশ্ন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিলি থানার পশ্চিম আপ্তৈর গ্রামের বাসিন্দা […]

Continue Reading

চেনের নামে অবৈধ তোলাবাজি বালুরঘাটে! রসিদহীন মাসোহারা আদায়ের অভিযোগে ক্ষোভ টোটোচালকদের, নিশ্চুপ প্রশাসন

  বালুরঘাট, ২৫ ফেব্রুয়ারী —–অবৈধ ‘চেন’ ব্যবস্থার নামে প্রকাশ্যে তোলাবাজির অভিযোগে সরগরম বালুরঘাট পাবলিক বাসস্ট্যান্ড। টোটো চালকদের দাবি, দীর্ঘদিন ধরে বাসস্ট্যান্ডে প্রবেশের নাম করে তাঁদের কাছ থেকে নিয়মিত টাকা আদায় করা হচ্ছে—তাও আবার কোনও সরকারি রসিদ ছাড়াই। ঘটনায় ক্ষোভ জমেছে চালক মহলে, উঠছে প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন। অভিযোগ, বাসস্ট্যান্ডের ভেতরে টোটো ঢোকাতে হলে প্রতিদিন ২০ […]

Continue Reading

বিদ্যালয়ছুট তিন কিশোরীকে পুনরায় বিদ্যালয়ে ভর্তি করাল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ, সাধুবাদ জানালেন সকলেই

শীতল চক্রবর্তী বালুরঘাট ২৫ ফেব্রুয়ারি দক্ষিণ দিনাজপুর।সমাজের পিছিয়ে পড়া শিশু থেকে কিশোরীদের শিক্ষার মূলস্রোতে ফেরাতে মানবিক উদ্যোগ নিল জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ। বিদ্যালয়ছুট তিন কিশোরীকে পুনরায় স্কুলে ভর্তি করিয়ে শিক্ষার আলোয় ফেরালেন দক্ষিণ দিনাজপুর জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সদস্যরা। জানা গেছে,গঙ্গারামপুর ব্লকের পার্বতীপুর জামডাঙ্গা এলাকার বাসিন্দা পিংকি কর্মকার, সাগরি কর্মকার ও রিয়া কর্মকার নামে তিন […]

Continue Reading

সার্ভিস রিভলভারের গুলিতে বিএসএফ ইন্সপেক্টরের মৃত্যু, চাঞ্চল্য বালুরঘাটের গোপিনগর বিওপিতে

বালুরঘাট, ২৪ ফেব্রুয়ারী —– নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী এক বিএসএফ ইন্সপেক্টর। মঙ্গলবার বিকেলে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের গোপিনগর বিওপিতে এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত আধিকারিকের নাম রাকেশ শর্মা, তিনি ২৯ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানে কর্মরত ছিলেন। এদিন ক্যাম্পের ঘরের ভিতরেই নিজের মাথায় গুলি করেন […]

Continue Reading