রামপুর পুলিশ ফাঁড়িকে অবিলম্বে রামপুর থানা ঘোষণা করা এবং চক্রান্ত করে রামপুর থানাকে অন্যত্র স্থানান্তর করা যাবে না, এই দাবিতে রামপুর পুলিশ ফাঁড়িতে ডেপুটেশন দিল রামপুর থানা রক্ষা কমিটি। রবিবার বেলা পৌনে ১২টা নাগাদ এই কর্মসূচি করা হয়।
জানা গিয়েছে, দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপুর পুলিশ ফাঁড়িকে থানা করার প্রস্তাব দেওয়া হয়েছিল দীর্ঘদিন আগে। এলাকাবাসীর অভিযোগ সম্প্রতি রামপুর থানাকে অন্যত্র স্থানান্তরিত করার চক্রান্ত চলছে। ঘটনার প্রতিবাদে গত বুধবার রামপুর থানা রক্ষা কমিটি গঠন করা হয়েছে। এদিন সেই রামপুর থানা রক্ষা কমিটির পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল রামপুর পুলিশ ফাঁড়িতে। প্রথমে শতাধিক মানুষ […]
Continue Reading
