গঙ্গারামপুর এট বুনিয়াদপুর মহকুমা বার অ্যাসোসিয়েশনে কমিটি গঠন নিয়ে বিতর্ক, “অভিযোগ”মন্ত্রীর একচেটিয়া সিদ্ধান্তের প্রতিবাদে নতুন কমিটির বেশ কয়েকজন সদস্যের ইস্তফা,তৃণমূলের আইনজীবী সেলের প্যাডে কেন বার অ্যাসোসিয়েশনের কমিটি লিস্ট প্রশ্ন,আইনজীবীদের।নিয়ম মেনেই কমিটি হয়েছে দাবি কমিটি ঘোষণা করা সম্পাদকের

 বালুরঘাট ৩০ অক্টোবর,দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এট বুনিয়াদপুর মহকুমা বার অ্যাসোসিয়েশনের কমিটি গঠন করাকে কেন্দ্র করে তৈরি হয়েছে প্রবল বিতর্ক। নতুন কমিটি গঠনের সময় মন্ত্রীর একচেটিয়া ও একতরফা সিদ্ধান্তের অভিযোগ তুলে কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা নির্বাচিত ১০জন আইনজীবী একযোগে ইস্তফা দিয়েছেন বলে আইনজীবীদের কমিটিতে নাম থাকা সদস্যদের। তাঁদের দাবি, “এই কমিটি কোনওভাবেই গণতান্ত্রিক […]

Continue Reading

রাতের অন্ধকারে আগুনে ভস্মীভূত কৃষকের স্বপ্ন! পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হল পাম্পসেট — কান্নায় ভেঙে পড়ল ভাটপাড়া কলাইবাড়ি

  বালুরঘাট, ৩০ অক্টোবর ——–রাতের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই আগুনের তান্ডব, মুহূর্তে লাল হয়ে উঠল চারদিক। পেট্রোল ঢেলে পুড়িয়ে দেওয়া হল কৃষকের পাম্পসেট মেশিন—যা ছিল গ্রামের চাষবাসের একমাত্র ভরসা। যে ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহর লাগোয়া ভাটপাড়া গ্রাম পঞ্চায়েতের কলাইবাড়ি এলাকায়। বুধবার ভোরে আগুনে ছাই হওয়া পাম্পসেটের ধ্বংসস্তূপের পাশে বসে কান্নায় ভেঙে […]

Continue Reading

শেষযাত্রায় আধুনিকতার ছোঁয়া! এক কোটি ৭৫ লক্ষ টাকায় বালুরঘাটে আরও এক বৈদ্যুতিক চুল্লি স্থাপন পুরসভার

  বালুরঘাট, ৩০ অক্টোবর ——খিদিরপুর শ্মশানের দীর্ঘদিনের চাপ এবার ভাগ করে নেবে শহরের চকভবানী। এক কোটি পঁচাত্তর লক্ষ টাকার প্রকল্পে সেখানে তৈরি হচ্ছে অত্যাধুনিক বৈদ্যুতিক চুল্লি। বৃহস্পতিবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে সেই প্রকল্পের শিলান্যাস করলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। যেখানে উপস্থিত ছিলেন পুরসভার অন্যান্য কাউন্সিলর ও আধিকারিকরা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, খিদিরপুর শ্মশানেই এতদিন বৈদ্যুতিক […]

Continue Reading

কলকাতার নিউ মার্কেট থেকে গ্রেপ্তার মাদক পাচারকারবারি কিং পিং

  মালদা পুলিশের জালে আন্ত:রাজ্য মাদক পাচার চক্রের পান্ডা। পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্যে মাদক পাচার কাণ্ডে মোস্ট ওয়ান্টেড হাসমত শেখ-কে গ্রেফতার করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে কলকাতার নিউমার্কেট এলাকার একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করল পুলিশ। একইসঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার আরও দুই সঙ্গীকেও। মালদার কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বামুনটোলার বাসিন্দা হাসমত। পশ্চিমবঙ্গ, বিহার, […]

Continue Reading

চোষক পোকার আক্রমণে হরিরামপুর ব্লক জুড়েই আমন ধানের কৃষকদের ব্যাপক ক্ষতি, ক্ষতিপূরণের দাবিতে আন্দোলনে বাম কৃষক সংগঠন,পাশে থাকার আশ্বাস মন্ত্রী ও প্রশাসনের

 বালুরঘাট ৩০ অক্টোবর দক্ষিণ দিনাজপুর:———————— হরিরামপুর ব্লক জুড়েই চোষক পোকার উপদ্রবে নষ্ট হচ্ছে কৃষকদের উৎপাদিত ফসল ধান ও ধান ও নষ্ট হয়েছে ধান গাছও।এমন ক্ষতিতে মাথায় হাত পড়েছে ব্লকের বেশিরভাগ কৃষকদের।দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লক জুড়েই চলছে কৃষকদের এমন ক্ষতি বলে কৃষকেরা দাবি করেছেন। বুধবার দুপুরে কৃষকদের পাশের দাঁড়িয়ে যুগ্ম বিডিওর কাছে ডেপুটেশন দিলেন সারা […]

Continue Reading

SIR এ ২০০২ সালের ভোটার লিস্টে নাম ভুল থাকায় বিষ পান করে আত্মঘাতী হওয়ার চেষ্টা এক বৃদ্ধের

কোচবিহার: ঘটনাটি দিনহাটা ২ নং ব্লকের বুড়িরহাট দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের জিৎপুর ৭/৫৪ নম্বর বুথ এলাকায়। ওই বৃদ্ধের নাম খাইরুল শেখ কিন্তু SIR এ ২০০২ ভোটার লিস্টে নাম রয়েছে খইরু শেখ। আর তাতেই নাম বাদ যাওয়ার ভয়ে আতঙ্কিত হয়ে বিষ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। বাড়ির লোকেরা দ্রুত তাকে দিনহাটা মহকুমা হাসপাতালে নিয়ে আসলে এবং […]

Continue Reading

অবসরপ্রাপ্ত পুলিশের বিরুদ্ধে বৃদ্ধ মাকে মারধর ও ভাইকে প্রাননাশের হুমকি দেওয়ার অভিযোগ, উত্তেজনা বালুরঘাটের খাদিমপুরে

  বালুরঘাট, ২৯ অক্টোবর —— বালুরঘাট শহরের খাদিমপুর আমবাগান এলাকায় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগে তীব্র চাঞ্চল্য। অভিযোগ, বৃদ্ধা মা ও ভাইয়ের উপর অকথ্য অত্যাচার চালাচ্ছেন ওই অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী ও তাঁর ছেলে। বুধবার পুলিশ সুপারের দপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন অভিযুক্তের ভাই বিকাশ চক্রবর্তী। তাঁর অভিযোগ, দাদা সুজিত চক্রবর্তী, বৌদি ও ভাইপো সুরজিত […]

Continue Reading

বহিরাগত’ তকমা! দলের প্রচারে গিয়ে ছাত্র নেতাদের ধাক্কাধাক্কির মুখে খোদ জেলা তৃণমূল ছাত্র সভাপতি, গোষ্ঠীদ্বন্দ্বে তুমুল উত্তেজনা বালুরঘাট কোয়েড কলেজ

‘ বালুরঘাট, ২৯ অক্টোবর ——- তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি, অথচ তকমা ‘বহিরাগত’! বুধবার দুপুরে বালুরঘাট কোয়েড কলেজে এমন দৃশ্য দেখল দক্ষিণ দিনাজপুর, যা রাজ্যের ছাত্র রাজনীতিতে নয়া নজির গড়ল—এমনটাই বলছেন রাজনৈতিক মহল। এদিন দুপুরে কলেজে পা রাখতেই জেলা তৃণমূল ছাত্র পরিষদের নবনিযুক্ত সভাপতি সৃঞ্জয় সান্যালকে ঘিরে ধাক্কাধাক্কি, বচসা, উত্তেজনা—এমনকী বাধা দেওয়া হল মমতা বন্দ্যোপাধ্যায় […]

Continue Reading

মধ্যপ্রদেশের ভূপালে সঙ্গে জড়িয়ে গেল মালদার নাম। কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু‌ও তরুণ। মালদা জেলার এমন আট তরুণ ও কিশোরের সন্ধান মিলল যারা কার্বাইড গানের বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছে। যা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন জেলার বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা

মধ্যপ্রদেশের ভূপালে সঙ্গে জড়িয়ে গেল মালদার নাম। কার্বাইড গান বিস্ফোরণে দৃষ্টিহীন হতে চলেছে বেশ কিছু শিশু‌ও তরুণ। মালদা জেলার এমন আট তরুণ ও কিশোরের সন্ধান মিলল যারা কার্বাইড গানের বিস্ফোরণে দৃষ্টি হারাতে বসেছে। যা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন জেলার বিশিষ্ট চক্ষু চিকিৎসকরা। মালদার চক্ষু চিকিৎসক সৌগত পোদ্দারের কাছে দুইজনের চিকিৎসা চলছে। শুক্রবার মালদা শহরের খ্ […]

Continue Reading

টইটম্বুর আত্রেয়ী, ছটপূজার নিরাপত্তায় জোর — বালুরঘাট সদরঘাটে কড়া নজরদারি পুলিশের

  বালুরঘাট, ২৬ অক্টোবর –—-রাত পোহালেই ছটপুজো। সূর্য উপাসনার এই মহোৎসবকে কেন্দ্র করে বালুরঘাটের আত্রেয়ী নদীর ঘাটে ইতিমধ্যেই প্রস্তুতির চূড়ান্ত পর্ব শুরু। রবিবার সদরঘাট পরিদর্শনে যান ডিএসপি সদর বিক্রম প্রসাদ। তিনি ঘাটের নিরাপত্তা ব্যবস্থা ও পুণ্যার্থীদের সুবিধার বিষয়টি খতিয়ে দেখে জানান, এ বছর নদীতে জল কিছুটা বেশি থাকায় বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। ডিএসপি জানান, “পুণ্যার্থীদের […]

Continue Reading