ক্লাব হবে মানুষের, দলের নয়— বালুরঘাটের সংবর্ধনা মঞ্চ থেকেই তৃণমূলকে নিশানা বিজেপি বিধায়কের

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

বালুরঘাট, ২৯ জুন —– রাজনীতি নয়, ক্লাব হবে সমাজসেবার অন্যতম ঠিকানা। রক্তদান, মানবিক উদ্যোগ ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমেই মানুষের পাশে দাঁড়াক ক্লাবগুলি— এমনই বার্তা দিলেন বালুরঘাটের বিজেপি বিধায়ক বিদ্যুৎ কুমার রায়। রবিবার বালুরঘাট শহরের রামকৃষ্ণপল্লী স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরে যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বিধায়ককে সংবর্ধনাও জানানো হয়।
মঞ্চ থেকে বক্তব্য রাখতে গিয়ে বিদ্যুৎবাবু বলেন, তোলামূলের সময় শেষ। ক্লাবগুলিকে রাজনীতির প্রভাবমুক্ত করে সামাজিক দায়িত্ব পালনের পথে ফিরিয়ে আনতে হবে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন ক্লাবে রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অস্থির পরিবেশ তৈরি হয়েছে। সেই পরিস্থিতির পরিবর্তন প্রয়োজন।
বিধায়কের বক্তব্য, বালুরঘাটের প্রতিটি ক্লাব যেন বছরভর রক্তদান শিবির, স্বাস্থ্য সচেতনতা, দুঃস্থদের সহায়তা-সহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কর্মসূচিতে নিজেদের নিয়োজিত রাখে। ক্লাবগুলিকে মানুষের আস্থা ও সামাজিক ঐক্যের কেন্দ্র হিসেবেই গড়ে তোলার আহ্বান জানান তিনি। তাঁর এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলেও নতুন করে চর্চা শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *