বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সাংবাদিক সংগঠনের বৃক্ষরোপণ কর্মসূচি

উত্তরবঙ্গ কলকাতা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর, ৫ জুন: বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাব-ডিভিশনাল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে একটি বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। শুক্রবার শহরের একটি ক্লাব মাঠে এই কর্মসূচির সূচনা করেন গঙ্গারামপুর সদর ট্রাফিক বিভাগের ওসি প্রশান্ত কুমার দাস।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সাংবাদিক শীতল চক্রবর্তী, বিশিষ্ট সাংবাদিক ও ক্লাব সভাপতি চয়ন হোড়, সাংবাদিক সুজন সূত্রধর, বিপ্লব হালদার, অমিত মহন্ত, নারায়ণ বসার, অমল দাস, বাসুদেব দাস, পাপাই রায়সহ ক্লাবের অন্যান্য সদস্যরা।
বৃক্ষরোপণ কর্মসূচি শেষে সংগঠনের সম্পাদক শীতল চক্রবর্তী বলেন, “পরিবেশকে রক্ষা করতে এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ পৃথিবী গড়ে তুলতে বেশি করে গাছ লাগানো অত্যন্ত জরুরি। সেই লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ। ভবিষ্যতেও এ ধরনের পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচি অব্যাহত থাকবে।”
জেলার সাংবাদিক সংগঠনের এই পরিবেশবান্ধব উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দা ও বিভিন্ন মহলের মানুষজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *