কোচবিহার
লোকেশন :- তুফানগঞ্জ
সাত সকালে বিজেপি গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো । ঘটনাটি ঘটেছে তুফানগঞ্জ অন্দোরান ফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েত এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তাজা বোমাটি উদ্ধার করে নিয়ে যায় তুফানগঞ্জ থানার পুলিশ। তুফানগঞ্জ ১ নম্বর ব্লকের নাটাবাড়ি বিধানসভার অন্দোরান ফুলবাড়ী ২ গ্রাম পঞ্চায়েত প্রধান ননীবালা বর্মার বাড়ির সামনে থেকে তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য এলাকায়।
গ্রাম পঞ্চায়েত প্রধান ননীবালা বর্মা বলেন প্রতিদিনের মতো সকালে ঘুম থেকে উঠে গোয়াল ঘর থেকে গরু বের করার সময় দেখতে পারি বাড়ির সামনে তাজা বোমাটি পড়ে রয়েছে এরপরই খবর দেওয়া হয় তুফানগঞ্জ থানায় পুলিশ এসে বোমাটিকে উদ্ধার করে নিয়ে যায়। তৃণমূল এলাকাকে অশান্ত করতেই এই বোমাটি রেখে যায়। যেহেতু লোকসভা নির্বাচনের পরে আমাদের বিজেপি পঞ্চায়েতরা তৃণমূল কংগ্রেসের চাপে তারা তৃণমূলে যোগদান করে কিন্তু দু মাস পেরতে না পেরেতেই তারা পুনরায় বিজেপিতে ফিরে আসে। বর্তমানে বোর্ড রয়েছে আমাদের দখলে তাই তৃণমূল এলাকায় আতঙ্ক সৃষ্টি করার জন্য এইসব করছে।
যদিও তৃণমূলের দিকে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেন অন্ধরানফুলবাড়ী ২ অঞ্চল তৃণমূল কংগ্রেস চেয়ারম্যান আশার আলী তিনি বলেন বিজেপির পায়ের তলায় মাটি নেই তাই নিজের বাড়িতে বোমা রেখে গ্রাম পঞ্চায়েত কার্যালয়ে ঢোকার চেষ্টা করছে। এর সাথে কোন তৃণমূলের যোগ নেই।

