হরিরামপুরে জমি দখল, মারধর ও টাকা নেওয়ার অভিযোগে বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধানের স্বামীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে কেন্দ্র করে তৃণমূল নেতাকে ঘিরে বিতর্ক, দ্রুত গ্রেপ্তারের আশ্বাস পুলিশের

  হরিরামপুর ৫ জুলাই দক্ষিণ দিনাজপুর:- জোর করে জমি দখলের চেষ্টা, বাধা দিতে গেলে মারধর, পরে বাড়ি ফেরানোর নামে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগে সরব হলেন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের ভেটাহার গ্রামের বাসিন্দা মমেনুর রহমান। অভিযুক্ত হিসেবে তিনি বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধানের স্বামী তথা তৃণমূল নেতা আরিফ হোসেন-সহ একাধিক ব্যক্তির নামে […]

Continue Reading

ডিমের দাম বৃদ্ধিতে চাপে অঙ্গনওয়াড়ি কর্মীরা, বরাদ্দ বাড়ানো বা ডিম বাদ দেওয়ার দাবিতে বিক্ষোভ-ডেপুটেশন

 হরিরামপুর ৩ জুলাই দক্ষিণ দিনাজপুর। একদিকে যখন শাসকদলের কর্মী সমর্থকরা বিভিন্ন অভিযোগ তুলে তৃণমূল নেতাকর্মীদের ডিম থেরাপি দিচ্ছে তখন সে ডিমের দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে অঙ্গনওয়াড়ি কর্মীরা।বাজারে ডিমের দাম লাগামছাড়া বাড়ায় চরম সমস্যায় পড়েছেন দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লকের অঙ্গনওয়াড়ি কেন্দ্রের বহু কর্মীরা বলে অভিযোগ। সরকারের নির্ধারিত বরাদ্দে ডিম সরবরাহ করা সম্ভব হচ্ছে না […]

Continue Reading

আট বছরেও বাড়েনি ভাতা, জেলাশাসকের দফতরে প্রতিবন্ধীদের হুঁশিয়ারি

  বালুরঘাট, ৩ জুলাই —– মূল্যবৃদ্ধির বাজারে এক হাজার টাকার ভাতায় জীবনযাপন কার্যত অসম্ভব—এই অভিযোগ তুলে মাসিক প্রতিবন্ধী ভাতা পাঁচ হাজার টাকা করার দাবিতে পথে নামলেন সারা বাংলা প্রতিবন্ধী কল্যাণ সমিতির সদস্যরা। শুক্রবার বালুরঘাটে বিক্ষোভ মিছিল করে জেলাশাসকের দফতরে ১১ দফা দাবিসংবলিত স্মারকলিপিও জমা দেন তাঁরা। সংগঠনের অভিযোগ, ২০১৮ সালে প্রতিবন্ধী ভাতা ৭৫০ টাকা থেকে […]

Continue Reading

স্কুল চত্বরে ‘সিঁদুর পরানোর’ ভিডিও ভাইরাল, দুই পড়ুয়াকে সাময়িক বরখাস্ত স্কুল কর্তৃপক্ষের

 বালুরঘাট ৩ জুলাই দক্ষিণ দিনাজপুর।দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর থানা এলাকার একটি উচ্চ বিদ্যালয়ে স্কুল চলাকালীন এক ছাত্রের এক ছাত্রীর সিঁথিতে সিঁদুর পরানোর ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকাজুড়ে শুরু হয়েছে তীব্র আলোচনা-সমালোচনা। প্রাথমিক তদন্তের পর সংশ্লিষ্ট দুই পড়ুয়াকে সাময়িক বরখাস্ত (সাসপেন্ড) করেছে স্কুল কর্তৃপক্ষ। জানা গিয়েছে, গঙ্গারামপুর থানা এলাকার একটি বিদ্যালয়ে […]

Continue Reading

ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে প্রতারণা! বটুনের গৃহবধূর সাত ভরি সোনা নিয়ে পালালো হাবড়ার যুবক, হতাশায় আত্মঘাতী মহিলা

  বালুরঘাট, ২ জুলাই —- ফেসবুকে প্রেমের ফাঁদ পেতে গৃহবধূর সাত ভরি সোনার গহনা হাতিয়ে চম্পট হাবড়ার যুবক। গহনার শোকে গলায় ফাঁস দিয়ে আত্নঘাতী গৃহবধূ। বুধবার রাতে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের পতিরাম থানার বটুন অঞ্চলে। ঘটনা নিয়ে পুলিশ অভিযোগ জমা নিতে না চাওয়ায় ওই গৃহবধূর এমন আত্মহত্যা বলে দাবি পরিবারের। জানা গেছে মৃত ওই […]

Continue Reading

ডক্টরস ডে-তে চিকিৎসকদের সম্মান জানাল বেসরকারি কেজি স্কুল

গঙ্গারামপুর, ১ জুলাই: জাতীয় ডক্টরস ডে উপলক্ষে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের একটি বেসরকারি কেজি স্কুলের উদ্যোগে শহরের সোনোস্ক্যান ও সুস্পর্শ মাল্টি স্পেশালিটি হাসপাতালে চিকিৎসকদের বিশেষভাবে সম্মান জানানো হয়। এই উপলক্ষে স্কুলের পক্ষ থেকে চিকিৎসকদের হাতে চারা গাছ, গোলাপ ফুল ও মিষ্টি তুলে দিয়ে তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। অনুষ্ঠানের মূল বার্তা […]

Continue Reading

দেশদ্রোহী বই বিতর্কে উত্তপ্ত বালুরঘাট কলেজ, হেল্প ডেস্ক ঘিরে মুখোমুখি এসএফআই-এবিভিপি

  বালুরঘাট, ১ জুলাই —– ভর্তি মরসুমের শুরুতেই বালুরঘাট কলেজে হেল্প ডেস্ককে কেন্দ্র করে তৈরি হল তীব্র রাজনৈতিক বিতর্ক। বুধবার দুপুরে ছাত্র সহায়তার নামে খোলা এসএফআইয়ের হেল্প ডেস্ক ঘিরে আচমকাই উত্তপ্ত হয়ে ওঠে গোটা কলেজ চত্বর। অভিযোগ, পাল্টা অভিযোগ, স্লোগান, বচসা— সব মিলিয়ে কিছুক্ষণের মধ্যেই কার্যত থমথমে পরিবেশের সৃষ্টি হয় ক্যাম্পাসে। একদিকে এসএফআইয়ের বিরুদ্ধে দেশদ্রোহী […]

Continue Reading

রেশন কার্ড বন্ধ,সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হাজারো মানুষ সংশোধনের দাবিতে বুনিয়াদপুর মহকুমা খাদ্য দপ্তরে বিক্ষোভ দেখাল, দীর্ঘ ভোগান্তির অভিযোগে ক্ষোভে ফেটে পড়লেন গ্রাহকেরা,সমাধানে আশ্বাস

 বুনিয়াদপুর ১ জুলাই।রেশন কার্ড হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় সরকারি পরিষেবা ও খাদ্যসামগ্রী থেকে বঞ্চিত হওয়ার অভিযোগে বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমা মহকুমা খাদ্য ও সরবরাহ দপ্তরের সামনে বুনিয়াদপুরে বিক্ষোভে সামিল হলেন কয়েকশো রেশন গ্রাহক। দীর্ঘদিন ধরে দপ্তরে ঘুরেও সমস্যার সমাধান না হওয়ায় ক্ষোভে ফেটে পড়েন তাঁরা। পরিস্থিতি সামাল দিতে শেষ পর্যন্ত হস্তক্ষেপ করেন মহকুমা […]

Continue Reading