দুর্গোৎসবে শিলিগুড়ির ঘোঘোমালি জনশ্রি ক্লাবের মণ্ডপে মিলবে দিঘার স্বাদ।ক্লাবের ৫৬তম বর্ষের পুজোর থিম রাখা হয়েছে “জগন্নাথ ধাম”।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি দীঘায় জগন্নাথ ধামের উদ্বোধন করেছেন।কিন্তু অর্থনৈতিক কারণে অনেকে সেই পুণ্যস্থানে গিয়ে দর্শন করতে পারেন না।তাই সাধারণ মানুষ যেন দুর্গাপুজোয় ঘরোয়া পরিবেশেই সেই ঐতিহ্য ও অনুভূতি উপভোগ করতে পারেন,সেকথা ভেবেই এ বছর এই বিশেষ থিম বেছে নিয়েছে জনশ্রি ক্লাব।ক্লাব কর্তৃপক্ষের আশা,দিঘার জগন্নাথ মন্দিরের আদলে তৈরি এই মণ্ডপ দর্শনার্থীদের আকর্ষণ করবে এবং সকলের কাছে ভিন্ন অভিজ্ঞতা বয়ে আনবে।

