এবারে প্রাইমারী স্কুলের রান্না ঘরে তালা ভাঙ্গে চুরি করবার চেষ্টা করেছিল কুখ্যাত দ্রুস্কৃতিরা।

উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দেশ বিদেশ বিনোদন রবিবার শরীর ও স্বাস্থ্য

দক্ষিন দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর শহরের এক নাম্বার ওয়ার্ড নারায়ণপুর এলাকায় নারায়ণপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয় এর ঘটনা। ১২১ জন ছাত্র ছাত্রীদের নিয়ে ৪ জন শিক্ষক শিক্ষিকা এই স্কুলের দায়িত্বে রয়েছে। এই স্কুলের রান্না ঘর মঙ্গলমার স্কুল শেষে বন্ধ করে গিয়েছিলেন। সেই মতো বুধবার স্কুলে এসে দেখা যায় রান্না ঘরের তালা ভেঙে পড়ে রয়েছে। রান্না ঘরে রান্না করার প্রয়োজনীয় গ্যাস সিলিন্ডার, মিক্সার মেশিন, কড়াই গামলা সহ একাধিক জিনিস রয়েছিল। যদিও কোনো কিছু চুরি হয়নি বলেই জানিয়েছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলের শিক্ষ শিক্ষিকাদের অভিযোগ এই স্কুলের এক সাইডে পাচির নেই বলেই রাতের অন্ধকারে মদের আসর বসে, পড়ে থাকতে দেখা গিয়েছে মদের বোতল। এছাড়াও অশ্লিল কাজ কর্মও হয় বলে অভিযোগ শিক্ষক শিক্ষিকাদের। পুরো ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

এই বিষয়ে প্রধান শিক্ষিকা স্মৃতিকোণা সাহা জানিয়েছেন আমাদের স্কুলে রান্না ঘরে তালা ভাঙ্গে রয়েছিল। যদিও কোনো কিছু চুরি হয়নি তবে চুরি করবার জন্য তালাটি ভেঙেছিল। আমাদের স্কুলে এক সাইডে বাউন্ডারী নেই বলেই রাতের অন্ধকারে স্কুল চত্বরে নোংড়া অশ্লীল কাজ করে আমরা একাধিক বাড়ি পরিষ্কার করেছি। মদের বোতল পড়ে থাকে। এই ঘটনার পর আমরা একটি আতঙ্কে রয়েছি আবারো কোনো কিছু করে নাকি।

এই বিষয়ে সহকারী প্রধান শিক্ষক মাসেদুর রহমান জানিয়েছেন আমরা স্কুলে এসে লক্ষ্য করি রান্না ঘরের তালা খুলে রয়েছে। বড় তালা লাগানো ছিল বলে তালা ভাঙতে পারেনি দরজার বলা গুলি বেকিয়ে ভেঙেছে। সমস্ত কিছু ভারী জিনিস বলেই চুরি করে নিয়ে যেতে পারেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *