বংশীহারী ২১ নম্বর জেলা পরিষদ আসনে তৃণমূল প্রার্থী সুভাষ ভাওয়েল অপছন্দ অনেক তৃণমূল কংগ্রেস কর্মীর কাছে, তৃণমূল সমর্থকেরা দলবদল করে কংগ্রেস ও সিপিএমে যোগদান করছে ,ব্যাকফুটে শাসক দলের প্রার্থী -জোর শোরগোল এলাকায়

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

গঙ্গারামপুর ১৬ জুন দক্ষিণ দিনাজপুর :——-– তৃণমূলের ২১নম্বর লোকসভার আসনে জেলা পরিষদ এলাকার তৃণমূল কংগ্রেস প্রার্থী অপছন্দ বেশিরভাগ দলীয় কর্মীদের।তাই একে একে তৃণমূল ছেড়ে কখনো কংগ্রেসে আবার কখনো সিপিএমে যোগদান করছে তৃণমূল দলের কর্মী সমর্থক বলে কংগ্রেস ও সিপিএমের দাবি। দলের পুরনো তৃণমূল সদস্য সরফরাজ আলীকে দল প্রাথী না করায় তিনি কংগ্রেসের প্রার্থী হয়ে লডাই নেমেছেন। ইতিমধ্যেই ২১ নম্বর বংশীহারী জেলা পরিষদ আসনে তৃণমূলের জেলা সম্পাদক সরফরাজ আলী দল বদল করে হাত চিহ্ন প্রার্থী হতেই দলে দলে তৃণমূল প্রার্থীরা যোগদান করছে কংগ্রেসে। অনেক ক্ষেত্রে আবার তৃণমূল কংগ্রেস কর্মীরা তৃণমূল থেকে সিপিএমও যোগদান করছেন। বৃহস্পতিবার রাতে প্রায় শতাধিক পরিবার দক্ষিন দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের এলাহাবাদ অঞ্চলের দামাপুকুর এলাকায় তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করলেন। ঘটনার ব্যাপক শোরগোল পড়েছে এলাকাজুড়ে।
গত পঞ্চায়েত নির্বাচনে দমাপুকুর গ্রামের বাসিন্দা নিজেদের ভোট দিতে পারেনি বলে অভিযোগ করেন। অভিযোগ, এই বুথে তৃণমূলের দুষ্কৃতিকারীরা বুথ দখল করে ছাপ্পা ভোট করেছিল বলে গ্রামবাসীদের অভিযোগ। তাই এবারে বাধ্য হয়ে প্রায় শতাধিক পরিবার তৃণমূল ছেড়ে সিপিএমে যোগদান করলেন। সিপিএম নেতা শুকুরুদ্দিন আহম্মেদ এর নেতৃত্বে তৃণমূল থেকে সিপিএমে যোগদান করেন। এর পাশাপাশি ২১নম্বর বুনিয়াদপুর জেলা পরিষদ আসনে তৃণমূলের প্রার্থী সুভাষ ভায়েলকে তৃণমূল দল প্রার্থী করায় অনেক তৃণমূল কর্মীরই ওই তৃণমূল নেতাকে অপছন্দ হওয়ায় তৃণমূল ছাড়ছেন বহু তৃণমূল কংগ্রেস কর্মীরা বলে সূত্রে জানা গেছে। বংশীহারী একাধ তৃণমূল নেতা ও কর্মীরা জেলা তৃণমূল সম্পাদক সরফরাজ আলীর নেতৃত্বে তৃণমূল ছেড়ে হাত কংগ্রেসে যোগদান করছে তিনি প্রার্থী হতেই। ফলে ওই আসনটিতে তৃণমূল কংগ্রেস প্রার্থী অনেকেরই অপছন্দ হওয়ায় সুভাস ভাওয়ালের জেতা কতটা সম্ভব সেটা সময় বলবে। এমন দল ভাঙানোর ফলে কংগ্রেস প্রার্থী সরফরাজ আলী শুরু থেকেই অনেকটাই এগিয়ে রয়েছে বলে খবর। সিপিএম নেতা শুকুরুদ্দিন আহম্মেদ বৃহস্পতিবার রাতে যোগদানকারীদের হাতে সিপিএম এর পতাকা তুলে দেন। এদিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএমের নেতা কর্মীরা। এলাকাবাসীদের জানান,সেই গ্রামে কোনরকম উন্নয়নমূলক কাজ হয়নি। ওই গ্রামের বাসিন্দাদের অভিযোগ, শান্তিপূর্ণ ভাবে থাকতে ও সচ্ছ ভাবে ভোট করানোর লক্ষে সিপিএমে যোগদান করেছেন বলে যোগদানকারীরা জানিয়েছেন।
এবিষয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেসের জেলা পরিষদের ২১ নম্বর আসনের প্রার্থী সরফরাজ আলী জানিয়েছেন, যারা ভোটের সময় বিজেপির হয়ে ভোট করিয়েছে তাদেরকে তৃণমূল দলটিকিট দিয়েছে। তাই আমি মানুষজনের সঙ্গে রয়েছি, সেই কারণেই লোকজন দলবদল করে তৃণমূল থেকে কংগ্রেসের যোগদান করছে। এবিষয়ে সিপিএম নেতা সুকুরুদ্দীন আহম্মেদ জানিয়েছেন,এলাহাবাদ অঞ্চলের দামাপুকুড় এলাকায় এর আগের পঞ্চায়েতে তৃণমূলের দুষ্কৃতিকারীরা বুথ দখল করে ছাপ্পা ভোট করিয়েছিল। গ্রামবাসীরা নিজেদের ভোট দিতে পারেনি। ক্ষোভে এবারে সেই গ্রামের বাসিন্দারা তৃণমূল থেকে সিপিএম যোগদান করলেন।
এই বিষয়ে সিপিএমে যোগদানকারী মজিদুর রহমান জানিয়েছেন, আমরা এই গ্রামে শান্তিপূর্ণ ভাবে থাকতে ও নিজেদের ভোট নিজেরাই আমরা তৃণমূল থেকে সিপিএম যোগদান করলাম। এর আগের পঞ্চায়েতে আমরা আমাদের নিজেদের ভোট দিতে পারিনি। অন্য জায়গাতে অনেকে কংগ্রেসের যোগদান করছে তৃণমূল ছেড়ে শুনেছি। নমিনেশন জমা দেওয়ার আগেই যদি তৃণমূলের ঘর বংশীহারী ২১ নম্বর জেলা পরিষদ আসনে এমন ভাঙতে শুরু করে কংগ্রেস প্রার্থী তাহলে তৃণমূল প্রার্থীর জয়লাভ করাটা যে কতটা মুশকিল হতে পারে সেটা সময় বলবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *