বালুরঘাট, ২৬ জুন—-— দাউদাউ করে জ্বলছে আগুন, মুহুর্তেই পুড়ে ছাই আস্ত রেস্টুরেন্ট। সোমবার বিকেলে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট শহরের কোর্ট মোড় সংলগ্ন এলাকায়। ঘটনার পরেই স্থানীয় লোকজন ও দমকলের দুটি ইঞ্জিনের তৎপরতায় নিয়ন্ত্রণে আসে আগুন। তবে ক্ষয়ক্ষতির পরিমান এখনও জানা যায়নি। এদিকে আগুন লাগার কারন নিয়ে দ্বিমত তৈরি হয়েছে দোকান মালিক ও স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে। স্থানীয় লোকজনের দাবি রেস্টুরেন্টে রাখা গ্যাস সিলিন্ডার থেকেই এই আগুনের সূত্রপাত। যদিও দোকান মালিকের দাবি শর্টসার্কিট থেকেই এই আগুন লেগেছে। জানা যায়, বালুরঘাট কোর্ট মোড় চত্বরে এদিন দুপুরে একটি খাবারের দোকান অর্থাৎ রেস্টুরেন্টে আচমকায় দাউদাউ করে আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। পাঁচ ফোড়ন নামে ওই রেস্টুরেন্টটি মুহুর্তেই পুড়ে ছাই হয়ে যায়। একইসাথে ক্ষতিগ্রস্ত হয় পাশে থাকা একটি কাঠের দোকানও। যদিও ক্ষয়ক্ষতির হিসাব দোকান মালিকরা কেউই বলতে পারেননি। যে ঘটনাকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এদিন। যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুটি ইঞ্জিন। যাদের হস্তক্ষেপেই স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। যদিও স্থানীয়দের অভিযোগ
খবর দেওয়ার অনেকটা পরেই দমকলকর্মীরা ঘটনাস্থলে এসে পৌঁছেছে। তবে কি করে আগুন লাগল তা নিয়ে ধোয়াশাই প্রায় সকলেই। এদিকে এই ঘটনার খবর পেয়েই এলাকায় পৌছায় বালুরঘাট থানার পুলিশ।পরে ঘটনাস্থলে ছুটে আসেন সদর মহকুমা শাসক সুমন দাসগুপ্ত ও বালুঘাট পুরসভার চেয়ারম্যান অশোক কুমার মিত্র।
সুশান্ত পোদ্দার ও প্রবীর সূত্রধর নামে দুই ব্যবসায়ীদের একজন বলেন শট সার্কিট থেকে আগুনের সুত্রপাত এবং অপর ব্যবসায়ীর দাবি গ্যাস সিলিন্ডার ফেটে যাবার কারণেই এই বিপত্তি।
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র বলেন, ঘটনার খবর পেয়েই এলাকায় ছুটে এসেছেন। দুটি দোকান পুড়ে গেছে। দমকলকর্মীরা পরিস্থিতি স্বাভাবিক করেছে।

