দক্ষিন দিনাজপুরে অতি সক্রিয় নারী ও শিশু পাচার চক্র! বালুরঘাটে পাচারের আগেই স্থানীয়দের তৎপরতায় উদ্ধার দুই শিশু।

উত্তরবঙ্গ কলকাতা খেলা দক্ষিণবঙ্গ দেশ প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

 

 বালুরঘাট, ৩১ আগষ্ট ——-—- দক্ষিণ দিনাজপুরে অতিসক্রিয় শিশু ও নারী পাচার চক্র! হিলির নাবালিকা পাচারের পর এবার বালুরঘাটে সামনে আসল শিশু পাচার চক্রের ঘটনা। ভুল বুঝিয়ে দুই শিশুকে বাড়ি থেকে বের করে আনার অভিযোগ পাচারচক্রীদের বিরুদ্ধে। যদিও স্থানীয়দের তৎপরতায় রক্ষে পেয়েছে খুদে দুই স্কুল পড়ুয়া। বৃহস্পতিবার সকালে এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় বালুরঘাটের নারায়নপুর স্টেট বাসট্যান্ড সংলগ্ন এলাকায়। যদিও পরবর্তীতে পুলিশি তৎপরতায় উদ্ধার হয়েছে শিশু দুটি। স্থানীয় সূত্রের খবর অনুযায়ী, এদিন সকালে বালুরঘাট শহরের নারায়নপুর স্টেট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় উদ্দেশ্যহীন ভাবে ঘুরছিল শিশু দুটি। যা দেখে কিছুটা সন্দেহ হয় স্থানীয়দের। এরপর তাদের জিজ্ঞাসাবাদ করতেই নানা অসঙ্গতিপূর্ণ কথাবার্তা লক্ষ্য করেন বাসিন্দারা। পাচ বছর বয়সী ওই শিশুরা কখনও জানায় তাদের বাড়ি হিলির ত্রিমোহিনী এলাকায়, আবার কখনও বলছে তাদের বাড়ি বালুরঘাটের বোয়ালদাড় এলাকায়। যেসব শুনেই সন্দেহের মাত্রা আরো বাড়তে থাকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। এরপরেই শিশু দুটিকে আটক করে বাসিন্দারা খবর দেন বালুরঘাট থানার পুলিশকে। ঘটনার খবর পেয়েই তড়িঘড়ি এলাকায় পৌঁছে শিশু দুটিকে উদ্ধার করে বালুরঘাট থানার পুলিশ।

স্থানীয় এক ব্যবসায়ী কৃষ্ণ সরকার বলেন, উদ্দেশ্যহীনভাবে শিশু দুটির ঘোরাফেরা ও তাদের অসংগতিপূর্ণ কথাবার্তায় সন্দেহ হয় তাদের। ভুল বুঝিয়ে কেউ তাদের শহরে নিয়ে এসেছিল। পুলিশকে খবর দিয়ে শিশু দুটিকে তাদের হাতে তুলে দেওয়া হয়েছে।

বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা জানিয়েছেন, উদ্ধার হওয়া শিশু দুটিকে জিজ্ঞাসাবাদ করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *