গঙ্গারামপুর ৩১ আগস্ট দক্ষিণ দিনাজপুর :———--একটি সভা করে লোকসভা ভোটের প্রস্তুতি শুরু করলেন বিজেপি নেতৃত্বরা। বৃহস্পতিবার বিকেলে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড এলাকায় বিজেপির গঙ্গারামপুর শহর মন্ডলের তরফে এদিনে আয়োজন করা হয়। সেখানে বিজেপির বিধায়ক থেকে শুরু করে একাধিক নেতৃত্বরা উপস্থিত ছিলেন।সেখানেই দলীয় কর্মীদের আরো সংগঠনকে শক্তিশালী করার জন্য এমন সবার আয়োজন করা। সদ্য হয়ে যাওয়া পঞ্চায়েত ভোটের ঘটনা বিজেপি কর্মীদের মনে দাগ কেটেছে।সামনেই রয়েছে লোকসভা নির্বাচন।সেই নির্বাচনকে সামনে রেখেই বৃহস্পতিবার বিজেপির গঙ্গারামপুর টাউন বিজেপি মন্ডল কমিটির তরফে এক সভার আয়োজন করা হয়।যেখানে বিজেপির রাজ্য কমিটি সদস্য রঞ্জন মন্ডল,দিনাজপুর জেলা বিজেপি সভাপতি স্বরূপ চৌধুরি, মহিলা জেলা বিজেপির সভাপতি ষষ্টি বসাক, জেলার অবজারভার শংকর চক্রবর্তী ,জেলা সাধারণ সম্পাদক অশোক বর্ধন ও গৌতম দাস ,সম্পাদক কানাই বিশ্বাস, এসসি জেলা সভাপতি সনাতন কর্মকার, শহর মন্ডল সভাপতি বৃন্দাবন ঘোষ সহ বিজেপি নেতৃত্বরা উপস্থিত ছিলেন। বিজেপির জেলা সভাপতি সরূপ চৌধুরী জানিয়েছেন, সামনে রয়েছে লোকসভা নির্বাচন। সেই নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদেরকে আরো চাঙ্গা করতে এমন অনুষ্ঠানের আয়োজন করা। বিজেপির অনুষ্ঠানে দলীয় কর্মসূচীদের ভিড় হয়েছিল ব্যাপক।

