কালিয়াগঞ্জ পৌর শহরে রাতে ঔষুধের দোকান খোলা না থাকায় বিপাকে রোগীরা

প্রথম পাতা বিদেশ বিনোদন রবিবার রাজ্য শরীর ও স্বাস্থ্য

উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর শহর হলেও পৌরশহরের হাসপাতালের রোগীরা রাতে কালিয়াগঞ্জ শহরে কোন ঔষুধের দোকান খোলা না থাকায় রোগীরা কোন প্রয়োজনীয় ঔষুধ পত্র ক্রয় করতে পারেনা।ফলে চরম বিপদের মধ্যে পড়তে হচ্ছে প্রতিদিন মুমূর্ষ রোগীদের বিপদে পড়তে হচ্ছে রোগীর অভিভাবকদের প্রতিনিয়ত।কালিয়াগঞ্জ শহরের সাধারন মানুষদের বক্তব্য পৌর শহরের মত একটি শহরে রাতে কোন ঔষধের দোকান খোলা থাকেনা যা ভাবাই যায়না।অবিলম্বে কালিয়াগঞ্জ পৌর সভার পক্ষ থেকে এ ব্যাপারে গুরুত্ব দেওয়া উচিৎ।কালিয়াগঞ্জ পৌর সভার ১০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলার তথা বিজেপির কালিয়াগঞ্জ শহর মণ্ডল সভাপতি গৌরাঙ্গ দাস বলেন আমরা আমাদের দলের পক্ষ থেকে অনেকদিন আগেই পৌর সভার চেয়ারম্যান রাম নিবাস সাহাকে জানিয়েছিলাম।তিনি বলেছিলেন পৌর সভার পক্ষ থেকে ঔষধের দোকান এবং ড্রাগ এসোসিয়েশনের সাথে বসে একটা সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তূ কোন কাজ আজ পর্যন্ত হয়নি।কালিয়াগঞ্জ শহরের মত একটি পৌর শহরে রাতে ঔষধের দোকান খোলা থাকবেনা এটা কোনভাবেই মেনে নেওয়া যায়না।গ্রাম থেকে আসা বুধু রায় এক সাক্ষাৎ কারে বলেন তিনি তার স্ত্রীকে এনেছেন কালিয়াগঞ্জ হাসপাতালে।কিন্তু হাসপাতালের ডাক্তার বাবু ওষুধ লিখে দিলেও রাতে ঔষধের দোকান বন্ধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *