গঙ্গারামপুরে পৌরসভার নবনির্মিত ওয়ার্কশপ পরিদর্শনে প্রশান্ত মিত্রনাগরিক পরিষেবায় আরও গতি আসার আশা

গঙ্গারামপুরে পৌরসভার নবনির্মিত ওয়ার্কশপ পরিদর্শনে প্রশান্ত মিত্রনাগরিক পরিষেবায় আরও গতি আসার আশা। গঙ্গারামপুর পৌরসভার উদ্যোগে গঙ্গারামপুর–ঢলদীঘি সড়কের ধারে নির্মিত নতুন ওয়ার্কশপটি পরিদর্শন করলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র। বহুদিন ধরে সেনিটারি জলের সরঞ্জাম থেকে শুরু করে ডাস্টবিন, মেরামত সামগ্রী এবং বিভিন্ন পৌর পরিষেবার জন্য প্রয়োজনীয় উপকরণ পৌরসভার মূল অফিস থেকে সরবরাহ করা হত। এতে সময় […]

Continue Reading

বালুরঘাটে আদিবাসীদের বিক্ষোভ, সাঁওতালি শিক্ষার দাবিতে রাস্তায় উত্তাল আন্দোলন

  বালুরঘাট, ১ ডিসেম্বর –—- সোমবার দুপুরে জেলা শাসক দপ্তরের সামনে শতাধিক আদিবাসী ‘সেঙ্গেল অভিযান’-এর সদস্য রাস্তায় নামলেন। তাদের মূল দাবি—সাঁওতালি ভাষায় পূর্ণাঙ্গ শিক্ষা চালু করা, ভুয়ো এসটি শংসাপত্র দেওয়া বন্ধ এবং সরনা ধর্মের জন্য পৃথক কলম কোড। পুলিশের আগাম সতর্কতা থাকায় বড় ধরনের সংঘর্ষ এড়ানো গেলেও বিক্ষোভকারীদের উত্তাপ পুরো শহরকে কাঁপিয়ে দেয়। মাইক হাতে […]

Continue Reading

ময়দায় ভর্তি মিষ্টি, জলে ভরা দুধ! বালুরঘাটে ভেজালের হুলুস্থুল কান্ড, আধিকারিকদের দেখতেই বালতি ফেলে পালাল দুধ ব্যবসায়ীরা

  বালুরঘাট, ১ ডিসেম্বর –—– ময়দায় ভর্তি মিষ্টি, জলে ভরা দুধ! বালুরঘাট শহরজুড়ে ভেজাল খাদ্যে চোখ কপালে উঠার জোগাড় খাদ্য সুরক্ষা দপ্তরের আধিকারিকদের। ভয়ে দুধের বালতি ছেড়ে পাললো অধিকাংশ দুধ ব্যবসায়ীরা। সোমবার বালুরঘাটের দুধ বাজারে খাদ্য সুরক্ষা দপ্তরের আচমকা হানায় রীতিমতো হুলুস্থুল কান্ড শহরজুড়ে। সরকারী আধিকারিকদের হাতে ল্যাক্টোমিটার দেখতেই দুধের বালতি ফেলে পালালো দুধ ব্যবসায়ীরা। […]

Continue Reading

শীত নামতেই চোরের দাপট শহরে! একই রাতে মন্দির–দোকানে ধারাবাহিক চুরি, নিরাপত্তা নিয়ে উৎকণ্ঠায় বালুরঘাট

  বালুরঘাট, ১ ডিসেম্বর —— জাঁকিয়ে শীত পড়তেই ফের মাথাচাড়া দিল চোরের তাণ্ডব। রবিবার গভীর রাতে একই সঙ্গে মন্দির ও দোকানে দু’দু’টি চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহরের বঙ্গবাসী এলাকায়। সোমবার সকালেই এলাকাজুড়ে উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, এদিন সকালে দোকানের দরজা খুলতেই হতবাক […]

Continue Reading

স্কুলের পোশাক কেলেঙ্কারি! নিম্নমানের ইউনিফর্ম ফেরত দিতে চাওয়ায় স্কুলে ঢুকে টিচার ইনচার্জকে মারতে উদ্যত সভানেত্রী। আতঙ্কে আটইর প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা

  বালুরঘাট, ১ ডিসেম্বর —— সরকারী স্কুলের পোশাক কেলেঙ্কারি! নিম্নমানের পোশাক সরবরাহ, প্রতিবাদ করায় স্কুলে ঢুকে টিচার ইনচার্জকে মারতে উদ্যত স্বনির্ভর দলের সভানেত্রী। আতঙ্কিত স্কুলের শিক্ষক -শিক্ষিকারা। সোমবার সকাল থেকে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় পতিরামের আটহর প্রাথমিক স্কুলে। অভিযোগ, নিম্নমানের পোশাক ফেরত নিতে এসে টিচার ইনচার্জের উপর চড়াও হন স্থানীয় এক স্বনির্ভর দলের […]

Continue Reading

হিলকার্ট রোডে ফুটপাত ও পার্কিং দখলমুক্ত করতে অভিযানে ট্রাফিক পুলিশ।

  শহরের ব্যস্ততম হিলকার্ট রোডে ফুটপাত ও সরকারি পার্কিং দখলমুক্ত করতে বিশেষ অভিযান চালাল শিলিগুড়ি পানিট্যাংকি ট্রাফিক গার্ড।হিলকার্ট রোডের বেশ কয়েকটি দোকান সরকারি পার্কিং এলাকায় নিজেদের ইচ্ছেমতো ‘নো পার্কিং’ বোর্ড লাগিয়ে রেখেছিল।এতে সাধারণ মানুষের জন্য নির্ধারিত পার্কিং জায়গা বাধাগ্রস্ত হচ্ছিল।পুলিশ সেই দোকানদারদের একদিনের সময় দিয়েছে এই বোর্ড বসানোর বৈধতা প্রমাণ করতে পুরনিগমের কাগজপত্র জমা দিতে […]

Continue Reading

এই প্রথম কোচবিহারে শিল্প সম্মেলন অনুষ্ঠিত হলো

কোচবিহার:- এই প্রথম কোচবিহারে শিল্প সম্মেলন অনুষ্ঠিত হলো। কোচবিহার উৎসব অডিটোরিয়াম হলে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার শিল্পপতিদের নিয়ে ক্ষুদ্র ছোট ও মাঝারি শিল্পের বিষয়ে আলোচনা হয়। দপ্তরের মন্ত্রী চন্দ্রকান্ত সিনহা উপস্থিত ছিলেন। এছাড়া দুই জেলার প্রায় ৩০০ জন শিল্পপতি ও শিল্পী উদ্যোগীরা এসেছিলেন। কোচবিহার তো তাহলে আলিপুরদুয়ারে ক্ষুদ্র মাঝারি শিল্পকে এগিয়ে নিয়ে যাবার এমন নিয়ে […]

Continue Reading

ঝোপঝাড় উঁকি দিচ্ছে চারটে লেপার্ড ক্যাটের শাবক এই ঘটনায় এলাকায় ব্যাপক চ্যাঞ্চল্য

আলিপুরদুয়ার : ঝোপঝাড় উঁকি দিচ্ছে চারটে লেপার্ড ক্যাটের শাবক এই ঘটনায় এলাকায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়ালো। আলিপুরদুয়ার জেলার ডীমা চা বাগান লাগোয়া ঝোপঝাড়ে দেখা মিলেছে লেপার্ড ক্যাটের শাবক। আর এই লেপার্ড ক্যাট দেখতে ভিড় জমিয়েছে উৎসাহী জনতা। ঘটনাস্থলে বনদফতরের বক্সা ব্যাঘ্র প্রকল্পের বনকর্মীরা পৌছেছে তারা শাবক গুলোর উপর নজর রেখেছে। যাহাতে মা শাবক গুলো নিয়ে যায় […]

Continue Reading

আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময় আয়োজিত হতে চলেছে গোর্খা মাঘে মিলন উৎসব।

আলিপুরদুয়ার : আগামী জানুয়ারি মাসের মাঝামাঝি সময় আয়োজিত হতে চলেছে গোর্খা মাঘে মিলন উৎসব। এদিন কালচিনি ভানু বীরশা রবীন্দ্র ভবনে গোর্খা মাঘে মিলন উৎসব কমিটির এক বৈঠক আয়োজিত হয়। গোর্খা সম্প্রদায়ের সাংষ্কৃতিক উৎসব গোর্খা মাঘে মিলন। তিনদিন ব্যাপী আয়োজিত এই উৎসবে গোর্খা সম্প্রদায়ের তেরোটি জন গোষ্ঠীর সাংষ্কৃতিক পোশাক, তাদের বাদ্যযন্ত্র প্রদর্শনী থাকবে এছাড়া গোর্খা সম্প্রদায়ের […]

Continue Reading

দলগাঁও এলাকায় গ্ৰামে দাপিয়ে বেড়াচ্ছে একটি বুনো হাতি দিনের আলোতে গ্ৰামে দাপিয়ে বেড়াচ্ছে হাতি।

আলিপুরদুয়ার : দলগাঁও এলাকায় গ্ৰামে দাপিয়ে বেড়াচ্ছে একটি বুনো হাতি দিনের আলোতে গ্ৰামে দাপিয়ে বেড়াচ্ছে হাতি। ঘটনাস্থলে বনদফতরের কর্মীরা পৌছেছে। এদিন সকালে ঘুম থেকে উঠে এলাকার বাসিন্দারা হাতির মুখোমুখি হয়ে পড়ে। এই ঘটনায় দলগাঁও এলাকায় ব্যাপক চ্যাঞ্চল্য ছড়িয়েছে। বনকর্মীরা হাতিকে জঙ্গলে ফেড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Continue Reading