এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

আলিপুরদুয়ার : এসআইআর নিয়ে বড় সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। যেসব ভোটারকে নোটিশ দেওয়া হয়েছে, তাঁদের আর অযথা ইআরও অফিসে ডেকে পাঠানো হবে না। প্রয়োজনে সংশ্লিষ্ট ভোটারের বাড়িতে গিয়ে নথি সংগ্রহ করবেন বুথ লেভেল অফিসার বা বিএলওরা। পাশাপাশি অনলাইনের মাধ্যমে শুনানির ব্যবস্থাও করা হবে বলে জানা গিয়েছে। কমিশনের এই সিদ্ধান্তে স্বস্তি প্রকাশ করেছেন আলিপুরদুয়ারের হ্যামিল্টনগঞ্জ এলাকার বেশ […]

Continue Reading

কর্মসংস্থান পরামর্শ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুনর্মিলন উৎসব, গঙ্গারামপুর কলেজে ইংরেজি বিভাগের প্রাক্তনীদের মিলন

গঙ্গারামপুর, ২৭ সেপ্টেম্বর, দক্ষিণ দিনাজপুর কর্মসংস্থান ও পেশাগত পরামর্শ, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রাক্তনীদের পুনর্মিলন—তিনের মেলবন্ধনে জমজমাট হয়ে উঠল গঙ্গারামপুর কলেজ। রবিবার দুপুর ১টা নাগাদ কলেজের অডিটোরিয়ামে ইংরেজি বিভাগের প্রাক্তনী সমিতির উদ্যোগে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অনিরুদ্ধ লাহিড়ি, গঙ্গারামপুর কলেজের অধ্যক্ষ […]

Continue Reading

পিতলের জিনিসকে সোনা দেখিয়ে ৫ লক্ষ টাকা প্রতারণা, ধৃত আসামের অভিযুক্তের কাছ থেকে উদ্ধার ৬০ হাজার টাকা ও পিস্তল

বালুরঘাট ২৮ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর।মাছ বিক্রেতার পরিচয় দিয়ে বাড়িতে ঢুকে পিতলের জিনিসকে সোনা বলে দেখিয়ে একটি পরিবারের কাছ থেকে প্রায় ৫লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনার তদন্তে নেমে অসম থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে গঙ্গারামপুর থানার পুলিশ।পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের পর অভিযুক্তের কাছ থেকে প্রতারণার টাকা থেকে ৬০হাজার টাকা উদ্ধার করার পাশাপাশি একটি পিস্তলও উদ্ধার হয়েছে […]

Continue Reading

গঙ্গারামপুর এর সৈয়দপুর মৌজায় কৃষিজমিতে ৩৩ কেভি লাইনের পোল বসানো নিয়ে ক্ষোভ কৃষকদের মধ্যে, দপ্তরে জানিয়ে সুরাহা না হওয়ায় আন্দোলনের হুঁশিয়ারি ক্ষুব্ধ কৃষকদের

বালুরঘাট ২৭ সেপ্টেম্বর।জোর করে কৃষিজমির উপর দিয়ে জোরপূর্বক ৩৩কেভি বিদ্যুৎ লাইনের পোল বসানোর অভিযোগকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছেন জমির মালিক তথা কৃষকেরা। সমস্যা সমাধান না হলে বড়সড় আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা। চাঞ্চল্যকর ঘটনাটি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের সৈয়দপুর মৌজার। কৃষকদের অভিযোগ, বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে বিদ্যুৎ দফতর থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন স্তরে […]

Continue Reading

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে গঙ্গারামপুরে বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন

গঙ্গারামপুর ২৬ সেপ্টেম্বর দক্ষিণ দিনাজপুর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি পালন করা হলো গঙ্গারামপুর উচ্চ বালিকা বিদ্যালয়ে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে শ্রদ্ধার সঙ্গে বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত অতিথিরা। এরপর পড়ুয়াদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা […]

Continue Reading

যুব সংসদের আসরেই অধ্যাপকদের হাতাহাতি! পক্ষপাত-এর অভিযোগে ধুন্ধুমার কান্ড হিলি কলেজে, ভাইরাল ভিডিও ঘিরে প্রশ্নের মুখে বিচারপ্রক্রিয়া

  বালুরঘাট, ২৬ সেপ্টেম্বর –—ছাত্রছাত্রীদের সামনে মঞ্চে চলছিল যুব সংসদ প্রতিযোগিতা। আর সেই মঞ্চের বাইরে আচমকাই উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। প্রতিযোগিতার ফলাফল ও বিচারপ্রক্রিয়া নিয়ে পক্ষপাত-এর অভিযোগকে কেন্দ্র করে অধ্যাপকদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কির অভিযোগ উঠল। হিলি গভর্নমেন্ট কলেজের এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই তা নিয়ে শুরু হয়েছে তীব্র চর্চা। অধ্যাপক থেকে পড়ুয়া—একাংশের […]

Continue Reading

বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে ফুটবলের উন্মাদনা, গঙ্গারামপুরে অনূর্ধ্ব-১৩ আন্তঃস্কুল প্রতিযোগিতা

 গঙ্গারামপুর, ২৬ সেপ্টেম্বর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মজয়ন্তী উপলক্ষে পড়ুয়াদের মধ্যে খেলাধুলার প্রসার ও শারীরিক-মানসিক বিকাশের বার্তা দিতে অনূর্ধ্ব-১৩ আন্তঃস্কুল ফুটবল প্রতিযোগিতার আয়োজন করল স্টুডেন্ট হেলথ হোমের গঙ্গারামপুর আঞ্চলিক শাখা। শনিবার বেলা ১টা নাগাদ গঙ্গারামপুর শহরের বোড়ডাঙ্গি মাঠে অনুষ্ঠিত হয় এই ফুটবল প্রতিযোগিতা। এদিনের প্রতিযোগিতায় গঙ্গারামপুর মহকুমা এলাকার মোট আটটি উচ্চ বিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে […]

Continue Reading

রাওয়া প্রতিযোগিতায় রাজ্যসেরা গঙ্গারামপুরের দুই প্রতিভা, ‘রাওয়া রত্ন’ পৌলোমী-রিদম

গঙ্গারামপুর ২৬ সেপ্টেম্বর। সঙ্গীত ও সাংস্কৃতিক প্রতিভার মঞ্চে ফের সাফল্য দক্ষিণ দিনাজপুরের। রাওয়া কম্পিটিশনে রাজ্যস্তরে প্রথম স্থান অধিকার করে ‘রাওয়া রত্ন’ সম্মানে ভূষিত হল গঙ্গারামপুরের আরতি মিউজিক একাডেমির ছাত্রী পৌলোমী বসাক। একই প্রতিযোগিতায় উল্লেখযোগ্য সাফল্য পেয়েছেন একাডেমির আর এক ছাত্রী রিদম চাকী। জানা গিয়েছে, গত ২৯ আগস্ট বালুরঘাটে অনুষ্ঠিত জেলা স্তরের রাওয়া প্রতিযোগিতায় জেলার মধ্যে […]

Continue Reading

সেবা মেরা যোগদান’ কর্মসূচিতে গঙ্গারামপুরে রক্তদান শিবির

‘ গঙ্গারামপুর, ২৫ সেপ্টেম্বর,দক্ষিণ দিনাজপুর। ‘সেবা মেরা যোগদান’ কর্মসূচিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লক প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হল রক্তদান শিবির। শুক্রবার গঙ্গারামপুর বিডিও অফিস চত্বরে আয়োজিত এই শিবিরে প্রশাসনের আধিকারিক, সমাজসেবী-সহ বিভিন্ন স্তরের মানুষ অংশগ্রহণ করেন। শিবিরে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ব্লকের বিডিও অনিরুদ্ধ লাহিড়ী, সমাজসেবী সুবোধ সরকার, অশোক বর্ধন-সহ আরও অনেকে।স্বেচ্ছায় রক্তদানে […]

Continue Reading

সেবা মেরা যোগদান’-এর উদ্যোগে গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে স্বাস্থ্য পরীক্ষা শিবির, পরীক্ষা ৪৩ জনের

‘  গঙ্গারামপুর ২৫ সেপ্টেম্বর, দক্ষিণ দিনাজপুর।‘সেবা মেরা যোগদান’ কর্মসূচিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা গঙ্গারামপুর বাসস্ট্যান্ড চত্বরে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হলো। গঙ্গারামপুর ট্রাফিক পুলিশের উদ্যোগে আয়োজিত এই শিবিরে মোট ৪৩জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। শিবিরে উপস্থিত ছিলেন গঙ্গারামপুর হাসপাতালের চিকিৎসক বিজেশ সাহা ও চিকিৎসক পি.সি. বসাক। এছাড়াও উপস্থিত ছিলেন গঙ্গারামপুর ট্রাফিক ওসি প্রশান্ত […]

Continue Reading