বিশ্ব পরিবেশ দিবসে ৯১ ব্যাটালিয়ন বিএসএফের বৃক্ষরোপণ কর্মসূচি

  গঙ্গারামপুর: বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ৯১ ব্যাটালিয়ন বিএসএফের উদ্যোগে গঙ্গারামপুর ব্লকের মহেশপুর ব্যাটালিয়ন সদর দফতর সহ অধীনস্থ সমস্ত সীমান্ত চৌকি (বিওপি)-তে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি পালন করা হয় বিএসএফ জওয়ান দের তরফে। এদিনের কর্মসূচিতে বিএসএফের বিভিন্ন পদমর্যাদার জওয়ান ও আধিকারিকরা সক্রিয়ভাবে […]

Continue Reading

ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে একই পরিবারের তিনজনের মৃত্যু, শোকস্তব্ধ বংশীহারীর বড়গ্রাম

 বুনিয়াদপুর ৪ জুন।দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের ব্রজবল্লভপুর গ্রাম পঞ্চায়েতের বড়গ্রাম এলাকায় বজ্রাঘাতে একই পরিবারের তিনজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকাজুড়ে। বৃহস্পতিবার বিকেলে ভুট্টা ক্ষেতে কাজ করতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন পরিবারের তিন সদস্য। মৃতদের নাম বিশ্বনাথ সরকার (৩৮), তাঁর স্ত্রী পুষ্পা সরকার (৩০) এবং তাঁদের কন্যা নন্দিতা সরকার (১১)। […]

Continue Reading

গঙ্গারামপুরে বিশেষ অভিযানে বিপুল নেশার ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার যুবক

গঙ্গারামপুর ৪ জুন:-গোপন সূত্রের খবরের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নেশার ট্যাবলেট উদ্ধার করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ। এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতের নাম রুবেল সরকার (২৮)। তাঁর বাড়ি গঙ্গারামপুর থানার সর্বমঙ্গলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার গঙ্গারামপুর শহরের বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় […]

Continue Reading

মালদার লিচুর আড়ালে ব্রাউন সুগার পাচারের ছক! বাস থেকে নামতেই পুলিশের জালে যুবক, চাঞ্চল্য বালুরঘাটে

বালুরঘাট, ৪ জুন —— লিচুর মরশুমকে ঢাল করে মাদক পাচারের অভিনব কৌশল! লিচুভর্তি ব্যাগের আড়ালে ব্রাউন সুগার পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার করল বালুরঘাট থানার পুলিশ। বৃহস্পতিবার বিকেলে বালুরঘাট স্টেট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ধৃতের নাম কালাম মণ্ডল। তাঁর বাড়ি বালুরঘাটের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের কুরমাইল এলাকায়। পুলিশ সূত্রে জানা […]

Continue Reading

বালুরঘাটে হিন্দু সুরক্ষা সমিতির গুরুত্বপূর্ণ কর্মী সভা, উপস্থিত রাজ্য সভাপতি-সহ জেলার নেতৃত্ব

 বালুরঘাট ৩ জুন দক্ষিণ দিনাজপুরঃ—————-—-হিন্দু সমাজের অধিকার, নিরাপত্তা ও স্বার্থ রক্ষার দাবিকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা হিন্দু সুরক্ষা সমিতির উদ্যোগে মঙ্গলবার বালুরঘাটে এক বৃহৎ কর্মী সভার আয়োজন করা হয়।সংগঠনের সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আগামী দিনের কর্মসূচি নির্ধারণের লক্ষ্যেই এই সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিন্দু সুরক্ষা সমিতির রাজ্য সভাপতি অভিজিৎ চন্দ্র দাস, […]

Continue Reading

স্নান করতে গিয়ে নিখোঁজ, দু’দিন পর খাড়িতে ভেসে উঠল দেহ

  , বালুরঘাট: স্নান করতে গিয়ে নিখোঁজ হওয়ার দু’দিন পর খাড়ি থেকে উদ্ধার হল এক কিশোরের দেহ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়ায় বালুরঘাট শহরের ১ নম্বর ওয়ার্ডের পূর্বাচল পল্লি এলাকায়। মৃত কিশোরের নাম গণেশ রবিদাস (১৭)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দু’দিন আগে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় গণেশ। এরপর পরিবার ও এলাকাবাসী […]

Continue Reading

মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর জেলায় চালু অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প

   বালুরঘাট, ৩ জুন: মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধনের পর বুধবার দক্ষিণ দিনাজপুর জেলায় আনুষ্ঠানিকভাবে চালু হল অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প। এই উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বালুরঘাটের রবীন্দ্রভবনে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক মহিলা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক বালা সুব্রামানিয়ান টি, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়, অতিরিক্ত জেলাশাসক […]

Continue Reading

অন্নপূর্ণা প্রকল্পে গঙ্গারামপুরে শতাধিক মহিলার হাতে শংসাপত্র, আর্থিক সহায়তার নতুন দিশা

গঙ্গারামপুর ৩জুন দক্ষিণ দিনাজপুর——–———— অন্নপূর্ণা প্রকল্পের আওতায় দক্ষিণ দিনজপুর জেলার গঙ্গারামপুর পুর এলাকার শতাধিক মহিলার হাতে শংসাপত্র তুলে দেওয়া হল এক অনুষ্ঠানের মাধ্যমে। বুধবার বেলা দেড়টা নাগাদ গঙ্গারামপুর শহরের দেবীকোট ভবনে এই কর্মসূচির আয়োজন করে গঙ্গারামপুর পুরসভা। রাজ্যে নতুন সরকার গঠনের পর নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মহিলাদের আর্থিক সহায়তা প্রদানের লক্ষ্যে অন্নপূর্ণা প্রকল্প চালু করা হয়েছে। […]

Continue Reading

তৃণমূল পরিচালিত বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের অফিসের ভিতরে বিভিন্ন ফ্রম আগুন জ্বালিয়ে দেওয়ার ঘটনা সামনে আসলো বিজেপি নেতৃত্বদের, ক্ষোভ তাদের, অস্বীকার তৃণমূল প্রধানের ,তদন্তে পুলিশ

 গঙ্গারামপুর ৩জুন দক্ষিণ দিনাজপুর—–———– গোপনে পঞ্চায়েত অফিসের মধ্যেই জব কার্ড,আধার কার্ড,সহ বিভিন্ন বিভাগের ফর্ম পুড়িয়ে দেবার ঘটনা সামনে আসতেই ঘটনার প্রতিবাদে সরব হলেন এলাকার বিজেপির নেতৃত্বরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের তৃণমূল পরিচালিত বাসুরিয়া গ্রাম পঞ্চায়েত অফিসে। বুধবার সকালে রাজ্য সরকারের অন্নপূর্ণা ভাণ্ডারের ফ্রম বিতরণের বিষয় নিয়ে বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা কমিটির সদস্য […]

Continue Reading

তীব্র দাবদাহে মানবিক উদ্যোগ, পথচলতি মানুষ ও কর্তব্যরত পুলিশকর্মীদের হাতে জল-ওআরএস তুলে দিল গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ।

 গঙ্গারামপুর ৩জুন দক্ষিণ দিনাজপুর —————–—জ্যৈষ্ঠের প্রখর রোদ ও তীব্র দাবদাহে যখন প্রয়োজন ছাড়া অনেকেই ঘর থেকে বের হতে চাইছেন না, তখন রাস্তায় দাঁড়িয়ে যানবাহন নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছেন ট্রাফিক পুলিশ ও সিভিক ভলান্টিয়াররা। তাদের কথা মাথায় রেখেই মানবিক উদ্যোগ গ্রহণ করল গঙ্গারামপুর ট্রাফিক পুলিশ। বুধবার দুপুর সাড়ে ১২টা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর চৌপথি এলাকায় […]

Continue Reading