কাজ শেষ, বিল বাকি! দেড় বছরের অপেক্ষায় ফুঁসছে স্বনির্ভর গোষ্ঠী

  বালুরঘাট, ২৩ জুন –—- স্কুল ড্রেস তৈরি হয়েছে বহু আগেই। সেই ড্রেস পরে ছাত্রছাত্রীরা একাধিক শিক্ষাবর্ষও পার করে ফেলেছে। কিন্তু কাজের পুরো পারিশ্রমিক এখনও অধরাই। আর সেই ক্ষোভ নিয়েই মঙ্গলবার বালুরঘাট পুরসভার দরজায় কড়া নাড়লেন একাধিক স্বনির্ভর গোষ্ঠীর সদস্যরা। তাঁদের বকেয়া টাকার দাবিকে ঘিরে এদিন পুরসভা চত্বরে তৈরি হয় চাঞ্চল্যকর পরিস্থিতি। অভিযোগ, ২০২৫-২৬ অর্থবর্ষে […]

Continue Reading

চুরি যাওয়া জিনিসপত্র উদ্ধার, গ্রেপ্তার এক যুবক

বালুরঘাট ২৩ জুন দক্ষিণ দিনাজপুর। চুরি হওয়ার কয়েক দিনের মধ্যেই চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করল দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার পুলিশ। পাশাপাশি চুরির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার গভীর রাতে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয় তার বাড়ি থেকে। মঙ্গলবার তাকে আদালতে পাঠানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ জুন পিন্টু সরকার নামে […]

Continue Reading

বিশ্ব যোগ দিবসে চকবলিলাম জুনিয়র বেসিক স্কুলে যোগা ড্রেস বিতরণ ও যোগাভ্যাস

তপন ২২ জুন দক্ষিণ দিনাজপুর।বিশ্ব যোগ দিবস উপলক্ষে “প্রতিদিনের যোগা, সারা জীবনের সুস্থতা” এই স্লোগানকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলার তপন চক্রের চকবলিলাম জুনিয়র বেসিক স্কুলে নানা কর্মসূচির মধ্য দিয়ে যোগ দিবস উদযাপন করা হয়। এদিন বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র-ছাত্রীদের মধ্যে যোগাভ্যাসের প্রতি আগ্রহ বাড়াতে বিশেষ যোগা ড্রেস বিতরণ করা হয়। ড্রেস পেয়ে খুদে পড়ুয়াদের […]

Continue Reading

চোর-চোর’ স্লোগানে ঘেরাও তৃণমূল নেতাকে উদ্ধার করল বিজেপি! গঙ্গারামপুরে বিরল রাজনৈতিক সৌজন্যতা

  বালুরঘাট, ১৫ জুন —— রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল নেতাদের ঘিরে বিক্ষোভ, ‘চোর-চোর’ স্লোগান ডিম-টমেটো ছোড়ার ঘটনার মধ্যেই গঙ্গারামপুরে দেখা গেল এক সম্পূর্ণ ভিন্ন রাজনৈতিক ছবি। উত্তেজিত জনতার রোষের মুখে পড়া এক তৃণমূল নেতাকে ঘিরে যখন পরিস্থিতি ক্রমশ অগ্নিগর্ভ হয়ে উঠছিল, তখনই রাজনৈতিক প্রতিপক্ষের ভূমিকায় নয়, মানবিকতার পরিচয় দিয়ে তাঁকে নিরাপদে সরিয়ে দিল বিজেপি। সোমবারের […]

Continue Reading

পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে, কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক কৃষি কর্মশালা।

পশ্চিমবঙ্গ সরকারের রাজ্যব্যাপী কর্মসূচির অঙ্গ হিসেবে, কালিয়াগঞ্জে অনুষ্ঠিত হয়ে গেল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাকৃতিক কৃষি কর্মশালা। কালিয়াগঞ্জ ব্লক কৃষি দপ্তরের উদ্যোগেএই বিশেষ কর্মশালাটির আয়োজন করা হয়েছিল পুর বিবেকানন্দ উৎসব ভবনে।এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন এলাকার একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব ও কৃষি বিশেষজ্ঞরা। মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ ব্লকের কৃষি আধিকারিক মৌমিতা ঘোষ, চোপড়া বিজ্ঞান কেন্দ্রের […]

Continue Reading

বালুরঘাট-পতিরামে বালির হাহাকার! চালান নিয়ে দেদার কালোবাজারি দক্ষিন দিনাজপুরে। রাস্তায় নামার হুশিয়ারি ট্রাক্টর মালিকদের।

  বালুরঘাট, ১৪ জুন –— দক্ষিণ দিনাজপুরে বালির সঙ্কট ঘিরে ক্রমশ ক্ষোভ বাড়ছে। বালুরঘাট ও পতিরাম জুড়ে বালির হাহাকার, আর সেই সঙ্কটের মাঝেই চালানকে কেন্দ্র করে দেদার কালোবাজারির অভিযোগ উঠেছে। পরিস্থিতির প্রতিবাদে আগামী সোমবার থেকে রাস্তায় নেমে আন্দোলনের হুঁশিয়ারি দিলেন জেলার ট্রাক্টর মালিকরা। রবিবার এক বৈঠকের পর আন্দোলনের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আনেন তাঁরা। ট্রাক্টর মালিকদের […]

Continue Reading

পুনর্ভবা নদীর উপর বিকল্প সেতুর উদ্যোগ,এলাকা পরিদর্শনে বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় সহ একাধিক আধিকারিক

বালুরঘাট ১০ জুন দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের বড়বাজার এলাকায় পুনর্ভবা নদীর উপর একটি বিকল্প সেতু নির্মাণের উদ্যোগে বুধবার প্রশাসনিক আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করলেন বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। তাঁর সঙ্গে ছিলেন গঙ্গারামপুরের বিডিও অর্পিতা ঘোষাল, পুরসভার এক্সিকিউটিভ অফিসার পঙ্কজ পুরকায়েত-সহ অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনের পর বিধায়ক জানান, প্রস্তাবিত সেতু নির্মাণে প্রায় ৫০কোটি টাকা […]

Continue Reading

মদের ঠেক বন্ধের দাবিতে থানায় বিক্ষোভ, লিখিত অভিযোগ জমা দিলেন দেবীপুর গ্রামের মহিলারা

বালুরঘাট ১০ জুন দক্ষিণ দিনাজপুর।স্কুলের পাশেই গড়ে ওঠা মদের আসর বন্ধের দাবিতে সরব হলেন দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার অন্তর্গত শুকদেবপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর ও দক্ষিণ দেবীপুর গ্রামের মহিলারা।বুধবার তাঁরা দলবদ্ধভাবে গঙ্গারামপুর থানায় পৌঁছে বিক্ষোভ দেখান এবং পুলিশের হাতে একটি লিখিত অভিযোগ জমা দেন। তাদের অভিযোগ, এলাকার বহু পুরুষ শ্রমের উপার্জনের বড় অংশ মদের পেছনে […]

Continue Reading

এক ঝলক বিদ্যুৎ কেড়ে নিয়েছে পরিবার, অনাথ শিশুর চোখের জল মুছতে বংশীহারির বড়গ্রামে ছুটে গেলেন সুকান্ত

   বালুরঘাট, ১০ জুন –— মাত্র কয়েক সেকেন্ড। আকাশ চিরে নেমে আসা এক বিকট বজ্রপাত। আর তাতেই শেষ হয়ে গেল একটি পরিবারের হাসি, স্বপ্ন আর ভবিষ্যৎ। দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার ব্রজবল্লবপুর গ্রাম পঞ্চায়েতের বড়গ্রামে আজও বাতাস ভারী হয়ে রয়েছে সেই বিভীষিকাময় সন্ধ্যার স্মৃতিতে। ভুট্টার জমিতে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন একই পরিবারের তিন […]

Continue Reading

গঙ্গারামপুর পৌরসভা ঘেরাও করে গেটে তালা,বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ সাফাই কর্মীদের

  গঙ্গারামপুর: দীর্ঘদিন ধরে বেতন না পাওয়ার অভিযোগ তুলে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে গঙ্গারামপুর পৌরসভা চত্বর। অভিযোগ, পৌরসভার অধীনস্থ সাফাই কর্মীরা মাসের পর মাস কাজ করলেও তাদের প্রাপ্য বেতন সঠিকভাবে মেলেনি। এই পরিস্থিতিতেই ক্ষোভে ফেটে পড়েন কর্মীরা। সোমবার সকাল থেকেই একত্রিত হয়ে পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভ শুরু করেন সাফাই কর্মীরা। এরপর ধীরে ধীরে উত্তেজনা বাড়তে […]

Continue Reading